Oscar Award 2024: গাজায় ইজরায়েলের যুদ্ধের প্রতিবাদে ডলবি থিয়েটারের সামনে বিক্ষোভ, সাময়িক স্তব্ধ লস অ্যাঞ্জেলস (দেখুন টুইট)
গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার চত্বরে, ৯৬ তম একাডেমি পুরস্কারের অনুষ্ঠানের আগে বিক্ষোভে স্তব্ধ রাস্তা ও যান চলাচল
গাজায় ইজরায়েলের আক্রমণ নিয়ে বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল লস অ্যাঞ্জেলেস এর রাস্তা। এই লস অ্যাঞ্জেলেসের ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে চলছে একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। প্রতিবাদ ও বিক্ষোভের জেরে রেড কার্পেটে তারকাদের গাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই বিশ্ব দরবারে অস্কার স্পটলাইট ঘুরিয়ে দেয় এই বিক্ষোভ।
নিউ ইয়র্ক টাইমস ও গোয়েন্দা বিভাগের সূত্র অনুসারে আগেই জানা গিয়েছিল একটি বিক্ষুব্ধ গোষ্ঠী "অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বন্ধ করতে চায়"। কয়েকদিন ধরেই এই বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছিল।রবিবার অস্কারের আশেপাশে বিক্ষিপ্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ রবিবার রাতে যাতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এর আঁচ না পরে তাঁর জন্য সর্বদা প্রস্তুত ছিল।ইতিমধ্যেই তারা কর্মীর সংখ্যা ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে এবং ডলবি থিয়েটার এর দিকে যাওয়া রেড কার্পেটকে প্রতিটি দিক থেকে বেশ কয়েকটি ব্লক দিয়ে ঘিরে রাখা হয়েছে।
#Oscars | Protests over #Israel's war in #Gaza snarl traffic outside #DolbyTheatre
Follow more updates here: https://t.co/PJP1GUiSAD pic.twitter.com/aBEIcjzy1l
— Hindustan Times (@htTweets) March 10, 2024
অস্কার অনুষ্ঠানের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছেঃ-
কমান্ডার র্যান্ডি গডার্ড বলেছেন যে একাডেমি পুরস্কার যাতে সফল হয় এবং আমন্ত্রিত অতিথিরা যাতে নিরাপদে ডলবি থিয়েটারে পৌঁছায় এবং অনুষ্ঠান কক্ষে প্রবেশ করে তা নিশ্চিত করাই হবে তাদের লক্ষ্য। এছাড়া পুলিশ সূত্রের খবর ডলবি থিয়েটারের চারপাশে ব্যারিকেড, সিকিউরিটি গেট, চেকপয়েন্ট ছাড়াও প্রায় ২০০০ ব্যক্তিগত নিরাপত্তা কর্মী দিয়ে সুরক্ষিত। হেলমেট ও লাঠি হাতে পুলিশ বিক্ষোভকে বেআইনি সমাবেশ ঘোষণা করে এবং বিক্ষোভকারীদের গ্রেফতারের হুমকি দেয়। এরপর ধীরে ধীরে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়।
Protests over Israel's war in Gaza are taking place near the Dolby Theatre in Los Angeles as stars arrive for the 96th Academy Awards. Protesters disrupted traffic for some making their way to the awards. https://t.co/7XTpRZwtEc
— The Associated Press (@AP) March 10, 2024
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 06:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

