NCB Detains Ajaz Khan : মাদক মামলায় বলি অভিনেতা আজাজ খানকে আটক এনসিবির

NCB Detains Ajaz Khan : মাদক মামলায় বলি অভিনেতা আজাজ খানকে আটক এনসিবির
এনসিবির হাতে আটক আজাজ খান

মুম্বই, ৩০ মার্চ : মাদক মামলায় আজাজ খানকে আটক করল এনসিবি (NCB)। মুম্বই বিমানবন্দর থেকেই আজাজকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মাদক পাচারকারী সাদাব বাটাটার সঙ্গে যোগের অভিযোগেই আজাজকে আটক করা হয় এনসিবির তরফে। যা নিয়ে ফের বি টাউন জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে।

প্রসঙ্গত, আজাজের (Ajaz Khan) খোঁজে মঙ্গলবার অন্ধেরি, লোখন্ডওয়ালার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপরই মুম্বই (Mumbai) বিমানবন্দর থেকে আটক করা হয় আজাজকে।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : মদন মিত্রর সঙ্গে দোল নিয়ে বিতর্ক, 'সরি' বললেন শ্রাবন্তী

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুরপর থেকেই মাদক মামলা নিয়ে জোর তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।এরপরই রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীদের গ্রেপ্তার করে এনসিবি। যদিও রিয়া, সৌভিকরা বর্তমানে জামিনে মুক্ত।

অন্যদিকে রিয়ার (Rhea Chakraborty) গ্রেপ্তারির পর মাদক মামলায় সারা আলি খান,দীপিকা পাড়ুকোন, রকুল প্রীত সিংদের নাম জড়িয়ে যায়। যা নিয়ে জোরকদমে তরজা শুরু হয়ে যায় গোটা বি টাউন জুড়ে।

(The above story first appeared on LatestLY on Mar 30, 2021 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).