Rakhi Sawant Files Complaint Against Adil Durrani: গয়না, অর্থ হড়পের অভিযোগ, আদিল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাখি সাওয়ান্তের
আদিল খান দুরানির সঙ্গে অন্য একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। এমনকী আদিল তাঁকে মারধর করেছেন, তাঁর গয়না, অর্থ হড়প করেছেন বলেও অভিযোগ করেন রাখি।
মুম্বই, ৭ ফেব্রুয়ারি: আদিল খান দুরানির (Adil Khan Durrani) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় আদিল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাখি। আদিল খান দুরানি তাঁর অর্থ এবং গয়না হড়প করেছেন। বলিউড অভিনেত্রী এমনই অভিযোগ দায়ের করেন আদিল খানের বিরুদ্ধে। রাখি সাওয়ান্তের অভিযোগের পর আদিল খান দুরানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। রাখি সাওয়ান্তের অভিযোগের পর আদিল খান দুরানিকে জিজ্ঞাসাবাদের জন্য ওশিওয়াড়া থানায় ডেকে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
Mumbai: Actor Rakhi Swant files a complaint against her husband Adil Durrani at Mumbai's Oshiwara PS alleging he has taken her money and jewellery. Police have filed an FIR under IPC Sec 406 & 420 against Adil Durrani. He has been called for questioning: police
— ANI (@ANI) February 7, 2023
আদিল খান দুরানির সঙ্গে অন্য একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। এমনকী আদিল তাঁকে মারধর করেছেন, তাঁর গয়না, অর্থ হড়প করেছেন বলেও অভিযোগ করেন রাখি। সংবাদমাধ্যমের সামনে একাধিকবার আদিলের বিরুদ্ধে সরব হওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে থানায় হাজির হলেন রাখি সাওয়ান্ত।
(The above story first appeared on LatestLY on Feb 07, 2023 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

