মেকআপ ছাড়া মৌনি রায়-এর এই ছবিতে মেতেছে নেটিজেনরা
সময়টা এখন দারুণ কাটছে বলিউড কাঁপানো বাঙালী অভিনেত্রী মৌনি রায়ের। গত বছর বড় অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার অভিষেকের পর মৌনির হাতে এখন অনেক কাজ।
মুম্বই, ২৮ জুলাই: Mouni Roy- সময়টা এখন দারুণ কাটছে বলিউড কাঁপানো বাঙালী অভিনেত্রী মৌনি রায়ের। গত বছর বড় অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার অভিষেকের পর মৌনির হাতে এখন অনেক কাজ। চলতি বছর এপ্রিলে জন আব্রাহামের বিপরীতে রোমিও আকবর ওয়াল্টার সিনেমায় দেখা গিয়েছে মৌনিকে।
চলতি বছর আরও তিনটি সিনেমায় দেখা যাবে মিষ্টি মুখের বাঙালী এই অভিনেত্রীকে। কিন্তু রবিবারটা সবারই একটু হাল্কা চালে কাটে। সোশ্যাল মিডিয়ায় কায়দা করে একটু দরের ইংরেজিতে রবিবারের হাল্কা চালে কাটানোটাকে বলে-Sunday Vibes। আর রবিবার সোশ্য়াল মিডিয়ায় মৌনিকে পাওয়া গেল হাল্কা মুডে নো মেকআপ লুকে। আরও পড়ুন-মহিলা কামরায় বসে প্রকাশ্যে হস্তমৈথুন তরুণের (দেখুন ভিডিও)
২০০৬ সাল থেকে ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন বঙ্গললনা মৌনি। একতা কাপুরের কিঁউকি শাস ভি কভি বহু থি সিরিয়াল দিয়ে পথ চলা শুরু। তারপর একের পর এক সিরিয়াল করে টিভি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় বনে য়ান মৌনি। সেখান থেকে বিগ বস, তারপর নানা রিয়েলিটি শো। আর তারপর স্বপ্নের বলিউডে পা রাখেন গত বছর। তাও আবার জীবনের প্রথম সিনেমাতেই একেবারে অক্ষয় কুমারের বিপরীতে।
(The above story first appeared on LatestLY on Jul 28, 2019 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

