Mithun Chakraborty Falls Ill In 'The Kashmir Files' Shooting: শুটিং ফ্লোরে গুরুতর অসুস্থ হয়েও শট দিলেন মিঠুন চক্রবর্তী
শুটিংয়ের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সাময়িকভাবে বন্ধ করা হল শুটিং। 'দ্য কাশ্মীর ফাইলস'-র (The Kashmir Files) শ্যুটিংয়ে মুসৌরিতে ছিলেন মিঠুন, সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কথায়, ছবির গুরুত্বপূর্ণ একটি শট দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়তেই তৎক্ষণাৎ বন্ধ করা শুটিং। তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিছুটা সুস্থ হয়েই ফের সেটে ফিরে এসে শট দেওয়া শেষ করেন মিঠুন চক্রবর্তী। কাজের প্রতি এতটা ভালবাসা দেখে মুগ্ধ পরিচালক, এটা হয়তো মিঠুন চক্রবর্তী বলেই সম্ভব! অস্ফুটে বলে ফেলেন বিবেক অগ্নিহোত্রী।

শুধু পারফেক্ট শট দিয়েই ক্ষান্ত হননি মিঠুন চক্রবর্তী। নিজের কাজে কোনও খামতি থাকছে কিনা সেটাও বারবার সকলকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন তিনি। আশঙ্কা করা হচ্ছে, খাবার হজম না করতে পেরেই এই সমস্যার মধ্যে পড়েছেন অভিনেতা। তবে পেটে ব্যাথায় ছটফট করতে করতেও যেভাবে শুট শেষ করেছেন মিঠুন চক্রবর্তী, তার জন্য পরিচালক থেকে শুরু করে সমস্ত ক্রু সদস্যই তাঁকে অভিবাদন জানিয়েছেন। আরও পড়ুন: Nusrat Jahan: 'ওঁদের জন্যই রাজ্যের পর্যটন শিল্প উর্দ্ধমুখী', অমিত শাহ, জেপি নাড্ডাকে 'পর্যটক' বলে আক্রমণ নুসরত জাহানের
সূত্রের থবর, পেটের সংক্রমণ কাবু করেছিল মিঠুন চক্রবর্তীকে কিন্তু হার মানেননি তিনি। দীর্ঘ চার দশক ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত অভিনেতা। কিন্তু একবারের জন্যও শারীরিক অসুস্থতার কারণে শুটিং থেকে ছুটি নেননি তিনি। তাই এবারও তার অন্যথা হল না। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কথায়, "এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মত অভিনেতা যেকোনও ছবির সম্পদ।" ‘তাসখন্দ ফাইলস’ ছবিটি হিট হওয়ার পরই পরিচালক ঠিক করেছিলেন কাশ্মীরের হিন্দুদের দুর্দশার দৃশ্য ছবিতে ফুটিয়ে তুলবেন। সেই ভাবনা থেকেই তৈরি হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’, ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অনুপম খের।
(The above story first appeared on LatestLY on Dec 21, 2020 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).