Malaika Arora : কোভিড ভ্যাকসিন নিলেন মালাইকা, ভাইরাল ছবি

Malaika Arora : কোভিড ভ্যাকসিন নিলেন মালাইকা, ভাইরাল ছবি
ভ্য়াকসিন নিলেন মালাইকা

মুম্বই, ২ এপ্রিল : কোভিড ভ্যাকসিন (COVID 19 Vaccine) নিলেন মালাইকা অরোরা। নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ছবি শেয়ার করে ভ্যাকসিন নেওয়ার কথা জানান মাল্লা।

কোভিড ভ্যাকসিন নিয়ে মালাইকা জানান, শুক্রবার তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল তিনিও। জরুরি পরিষেবার কর্মীরা যেভাবে যত্ন করে তাঁকে ভ্যাকসিন দেন, তার জন্য ধন্যবাদও জানান মাল্লা।

দেখুন...

 

 

View this post on Instagram

 

প্রথম দফার লকডাউন ওঠার পর রিয়্যালিটি শোয়ের শ্যুটিং শুরু করেন মালাইকা অরোরা। ওই সময় আচমকাই করোনায় আক্রান্ত হন তিনি। এমনকী, করোনায় আক্রান্ত হওয়ার পর জানা যায়, মালাইকার হাই প্রোফাইল টাস্কানি আবাসনে আরও বেশ কয়েকজন কোভিডে আক্রান্ত। যার জেরে সিল করে দেওয়া হয় মালইকার আবাসন।

আরও পড়ুন  : Ankush-Oindrila Video : করোনা আক্রান্ত ঐন্দ্রিলার সঙ্গে একই ঘরে 'বন্দি' অঙ্কুশ, ভাইরাল ভিডিয়ো

করোনায় (Corona) আক্রান্ত হওয়ার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন মালাইকা (Malaika Arora)। কোয়ারেন্টিনে থেকে, চিকিৎসকের পরমার্শ মতো চলে সুস্থ হয়ে ওঠেন তিনি। ওই সময় ছেলের কাছে যেতে পারছেন না, তাঁকে আদর করতে পারছেন না বেশ কিছু স্টেটাস শেয়ার করেন অভিনেত্রী (Actor)। যা দেখে চোখে জল এসে যায় নায়িকার অনুরাগীদের। তবে কোভিডের থাবা থেকে মুক্ত হয়ে ফের জোর কদমে শ্যুটিং শুরু করেন মালাইকা।

আরও পড়ুন  : Srabanti Chatterjee : ফের নতুন সম্পর্কে বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়?

প্রসঙ্গত মালাইকার পাশাপাশি করোনায় আক্রান্ত হন অর্জুন কাপুরও।

(The above story first appeared on LatestLY on Apr 02, 2021 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).