Ankush-Oindrila Video : করোনা আক্রান্ত ঐন্দ্রিলার সঙ্গে একই ঘরে 'বন্দি' অঙ্কুশ, ভাইরাল ভিডিয়ো

Ankush-Oindrila Video : করোনা আক্রান্ত ঐন্দ্রিলার সঙ্গে একই ঘরে 'বন্দি' অঙ্কুশ, ভাইরাল ভিডিয়ো
মালদ্বীপে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

কলকাতা, ২ এপ্রিল : মালদ্বীপে (Maldives) গিয়ে করোনায় আক্রান্ত ঐন্দ্রিলা সেন। অঙ্কুশের সঙ্গে নিভৃতে সময় কাটানোর জন্য সৈকত শহরে পাড়ি দেওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। যে খবর প্রকাশ্যে আসতেই টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটির অনুরাগীরা কার্যত চিন্তায় পড়ে যান। অনুরাগীদের আশ্বস্ত করতে নয়া ভিডিয়ো শেয়ার করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

অঙ্কুশ (Ankush Hazra) নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে ভিডিয়ো শেয়ার করেন, সেখানে অভিনেতার পাশে দেখা যায় ঐন্দ্রিলাকেও (Oindrila Sen)। কোভিড (COVID 19) থাবা বসানোর পর ঐন্দ্রিলার পাশে থেকে অঙ্কুশ যে তাঁকে মনের জোর যোগাচ্ছেন, তা স্পষ্ট হয়ে যায় ওই ভিডিয়ো থেকে।

আরও পড়ুন : Srabanti Chatterjee : ফের নতুন সম্পর্কে বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়?

 

View this post on Instagram

 

আরও পড়ুন : Dia Mirza : বেবি বাম্প নিয়ে দিয়া মির্জা, সুখবর দিলেন নায়িকা

ঐন্দ্রিলা করোনায় আক্রান্ত হলেও, তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ নেই। ফলে মালদ্বীপে কোয়ারেন্টিনে থেকে, সুস্থ হয়ে তবেই তিনি কলকাতায় (Kolkata) ফিরবেন বলে জানা যায়। যদিও অঙ্কুশের শরীর কেমন আছে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে অঙ্কুশ  আপাতত সুস্থই আছেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।

(The above story first appeared on LatestLY on Apr 02, 2021 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).