Katrina Kaif : বলিউডে করোনার গ্রাস, কোভিডে আক্রান্ত ক্যাটরিনা কাইফ
মুম্বই, ৬ এপ্রিল : কোভিড ১৯-এ (COVID 19) আক্রান্ত ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে ওই খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর ক্যাটরিনা কোথায় কোয়ারেন্টিনে রয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
করোনার দ্বিতীয় ঢেউ গোটা মহারাষ্ট্র জুড়ে থাবা বসাতে শুরু করেছে। রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়াল, বিকি কৌশল, ভূমি পেদনেকররা একের পর এক আক্রান্ত হচ্ছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না ক্যাটরিনাও। বলিউডের 'বার্বি ডলও' এবার ভাইরাসের কবলে।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : 'বুদ্ধি' করে ভোট দিন, ঐন্দ্রিলার আবেদনে জল্পনা
সোমবার ক্যাটরিনার বিশেষ বন্ধু বিকি কৌশলের করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে। বিকির পর এবার ক্যাটের শরীরে করোনার থাবা বসানো নিয়ে বি টাউনে গুঞ্জন শুরু হয়েছে।
আরও পড়ুন : Kangana Ranaut : 'মাস্ক কোথায় জ্ঞানদেবী?' কড়া সমালোচনার মুখে কঙ্গনা
প্রসঙ্গত, লকডাউন চলাকালীন অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরা প্রায় পরপর একসঙ্গে করোনায় আক্রান্ত হন। ওই সময় মালাইকার (Malaika Arora) অ্যাপার্টমেন্টে বেশ কিছুদিন ছিলেন অর্জুন। তারপরই তিনি করোনায় আক্রান্ত হন বলে অনেকে মন্তব্য করেন। এবার বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও অনেকে অনেকরকম মন্তব্য শুরু করেন। যদিও বলিউডের এই জনপ্রিয় জুটির তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।
(The above story first appeared on LatestLY on Apr 06, 2021 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

