Kangana Ranaut : 'মাস্ক কোথায় জ্ঞানদেবী?' কড়া সমালোচনার মুখে কঙ্গনা

Kangana Ranaut  : 'মাস্ক কোথায় জ্ঞানদেবী?' কড়া সমালোচনার মুখে কঙ্গনা
মাস্ক না পরায় ট্রোলের মুখে কঙ্গনা

মুম্বই, ৬ এপ্রিল : 'আপনার মাস্ক কোথায়? মাস্ক না পরে বেরিয়েছেন কেন? সবাইকে জ্ঞান দিয়ে বেড়ান, অথচ নিজে মাস্ক পরছেন না' বলে কঙ্গনাকে (Kangana Ranaut) আক্রমণ করা হয় নেটিজেনদের একাংশের তরফে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার কি আপনার নিরাপত্তা সরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে।

সম্প্রতি তামিলনাড়ু প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক 'থলাইভিতে' অভিনয় করছেন কঙ্গনা রানাউত। জয়ললিতার বায়োপিক 'থলাইভির' (Thalaivi) প্রচার উপলক্ষ্যে সম্প্রতি দক্ষিণের ওই রাজ্যে যান কঙ্গনা। সেখানে যাওয়ার পর কঙ্গনার যে ছবি উঠে আসে, তা দেখে অনেকে কটাক্ষ এবং সমালোচনা শুরু করেন।

আরও পড়ুন : COVID 19 In Bollywood : অক্ষয়ের সঙ্গে শ্যুট, স্বেচ্ছায় গৃহবন্দি নুসরত, জ্যাকলিন

 

View this post on Instagram

 

কঙ্গনা কেন মাস্ক (Mask) পরেননি বলে প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি কঙ্গনার কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নিরাপত্তা কোথায় গেল বলে প্রশ্ন তোলেন অনেকে। সবাইকে জ্ঞান দেন অথচ নিজে কেন মাস্ক পরছেন না বলে প্রশ্ন তোলা হয়।

(The above story first appeared on LatestLY on Apr 06, 2021 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).