Soujanya Dies: মাত্র ২৫-এই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌজন্যা, উদ্ধার সুইসাইড নোট
বাড়ি থেকে আজ উদ্ধার করা হয় সৌজন্যার মৃতদেহ৷ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ৷ সৌজন্যা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷ তবে তদন্ত চলছে৷
বেঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর: মাত্র ২৫-এই শেষ জীবন৷ এবার চলে গেলেন কন্নড় টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ সৌজন্যা (Soujanya)৷ বৃহস্পতিবার সকালে সৌজন্যার মৃতদেহ উদ্ধার করা হয় তাঁর ঘর থেকে৷ কীভাবে সৌজন্যার মৃত্যু হল, তা নিয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)৷
রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুর (Bengaluru) কুম্বালগুডুর বাড়ি থেকে আজ উদ্ধার করা হয় সৌজন্যার মৃতদেহ৷ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ৷ সৌজন্যা আত্মহত্যা (Suicide) করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷ তবে তদন্ত চলছে৷
আরও পড়ুন: Rhea Chakraborty: প্রত্যেক সপ্তাহে ৩৫ লক্ষ? সলমনের বিগ বসের জন্য রিয়াকে বিপুল অঙ্কের পারিশ্রমিক
#Kannada TV actress #Soujanya died by suicide recently at her home in Kumbalgodu in Bengaluru. According to reports, Soujanya hung herself to death in her apartment in the city. The police found her mortal remains in her room today morning, India Today Reported. pic.twitter.com/oCMFRPkvHF
— RapidLeaks (@RapidLeaksIndia) September 30, 2021
কোডাগু জেলার বাসিন্দা সৌজন্যা মাত্র ২৫-এর৷ কাজের সূত্রে সম্প্রতি বেঙ্গালুরুতে চলে আসেন তিনি৷ বেশ কিছুদিন ধরে সৌজন্যা হতাশায় ভুগছিলেন বলে খবর৷ টেলি জগতে জনপ্রিয়তা পেয়েও তাঁর কাজের গতি থমকে গিয়েছিল সম্প্রতি৷ তার জেরেই কি সৌজন্য আত্মহত্যা করেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
(The above story first appeared on LatestLY on Sep 30, 2021 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

