Kangana Ranaut : 'অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলাম', গোপন সত্যি প্রকাশ্যে আনলেন কঙ্গনা

Kangana Ranaut : 'অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলাম', গোপন সত্যি প্রকাশ্যে আনলেন কঙ্গনা
মনের কথা প্রকাশ করলেন কঙ্গনা

মুম্বই, ২৮ মার্চ : কখনও 'থলাইভি' আবার কখনও 'তেজস' কিংবা 'মণিকর্ণিকা'। একের পর এক শক্তিশালী ছবি করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন কঙ্গনা রানাউত কিন্তু এই রাস্তা খুব একটা সহজ ছিল না। এবার সে বিষয়েই প্রকাশ্যে খোলসা করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

সম্প্রতি ৫০ ডিগ্রি তাপমাত্রায় শ্যুটিং করতে গিয়ে সেই ছবি প্রকাশ করেন কঙ্গনা। ৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শ্যুটিংয়ের সেই ছবি প্রকাশ করেন কঙ্গনা। বলিউড (Bollywood) কুইনের সেই ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর (Actor) প্রশংসা করেন বিবেক অগ্নিহোত্রী। কোভিড পরিস্থিতির মধ্য়ে সমস্ত নিয়ম মেনে কঙ্গনা যেভাবে একের পর এক ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন, তার প্রশংসা করেন বিবেক। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে কঙ্গনা যেভাবে পরিশ্রম করছেন,তার জন্য ওঁর পুরস্কার পাওয়া উচিত।

 

বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ওই ট্য়ুইটের পর ফের পালটা ট্যুইট করেন কঙ্গনা রানাউত। পুরনো প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, তিনি অনাহুত, অবাঞ্ছিত সন্তান ছিলেন। তাঁর জন্মের সময় কেউ চাননি তাঁকে। সেই কারণে জন্মের পর থেকে নিজেকে প্রমাণ করার তাগিদেই একের পর এক কাজ করেছেন। নিজেকে সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্পষ্ট জানান কঙ্গনা।

আরও পড়ুন : Shreya Ghoshal's Pregnancy : অন্তঃসত্ত্বা শ্রেয়া, বেবি বাম্প নিয়ে আভা ছড়ালেন গায়িকা

প্রসঙ্গত এই প্রথম নয় যখন কঙ্গনা নিজের জন্মের প্রসঙ্গ টেনে নিয়ে পরিবারের কথা প্রকাশ করলেন। এর আগেও একাধিকবার কঙ্গনা পরিবারের প্রসঙ্গ তুলে এলে বিভিন্ন মন্তব্য করেছেন। এবারও বিবেক অগ্নিহোত্রী যখন তাঁর প্রশংসা করেন, সেই সময় একের পর এক উদাহরণ টেনে তাঁর কঠিন লড়াইয়ের কথা প্রকাশ করলেন কঙ্গনা রানাউত।

(The above story first appeared on LatestLY on Mar 28, 2021 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).