Shweta Tiwari: শ্বেতার 'দুর্ভাগ্য' বলেই ভাঙল পরপর দুটি বিয়ে, মন্তব্য প্রথম স্বামী রাজার
মুম্বই, ২০ মে: অভিনব কোহলির সঙ্গে শ্বেতা তিওয়ারির (Shweta Tiwari) বিয়ের ভাঙন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রীর (Actor) প্রাক্তন স্বামী রাজা চৌধুরী (Raja Chaudhary)। ভোজপুরী অভিনেতা রাজা বলেন, শ্বেতা অসাধারণ একজন মা এবং স্ত্রী। পরপর দুবার তাঁর বিয়ে ভেঙেছে বলে শ্বেতা খারাপ মানুষ, এমন কখনই বলা উচিত নয় বলে মন্তব্য করেন রাজা।
পাশাপাশি তিনি আরও বলেন, অভিনব কোহলির (Abhinav Kohli) সঙ্গে শ্বেতার কী হয়েছে না হয়েছে, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তবে অভিনব যদি তাঁর ছেলের সঙ্গে দেখা করতে চান, তাহলে শ্বেতার তাতে বাধা দেওয়া উচিত নয়। একজন বাবা কখনওই তাঁর সন্তানের ক্ষতি চাইতে পারেন না বলে মত প্রকাশ করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী।
পাশপাশি অভিনবের বিরুদ্ধে যখন তাঁর মেয়ে অর্থাৎ পলক তিওয়ারির যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসে, তিনি রেগে গিয়েছিলেন। তবে গোটা বিষয়টির তদন্ত না হলে, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। বহু বছর পর তাঁর সঙ্গে মেয়ের দেখা হয়েছে, ফলে তিনি খুশি বলে জানান রাজা।
আরও পড়ুন: White Fungus: ব্ল্যাক ফাঙ্গাসের পর হানা হোয়াইট ফাঙ্গাসের, সাবধান, সাদা ছত্রাক কাড়তে পারে প্রাণ
ভোজপুরী অভিনেতার কথায়, শ্বেতার দুর্ভাগ্য যে পরপর কোনও বিয়ে তাঁর টেকেনি। পরপর দুটি বিয়েই একইভাবে তাঁর ভেঙে গিয়েছে। তাই বলে শ্বেতাকে তিনি খারাপ মানুষ বলতে একেবারেই রাজি নন বলে স্পষ্ট জানান রাজা।
আরও পড়ুন: Salman Khan: ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর, কোভিড মোকাবিলায় দরাজ সলমন
সম্প্রতি দ্বিতীয় স্বামী অভিনব কোহলির সঙ্গে শ্বেতা তিওয়ারির সাংসারিক অশান্তির বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসে। এরপরই শুরু হয়ে শ্বেতার সঙ্গে অভিনবের বাকবিতণ্ডা। তিনি কখনও ছেলে রেয়াংশের সঙ্গে অভিনবকে দেখা করতে দেবেন না বলে স্পষ্ট জানান শ্বেতা।
(The above story first appeared on LatestLY on May 20, 2021 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

