Hrithik-Saba: লিভ-ইন করছেন হৃত্বিক-সাবা? গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেতা
মুম্বই, ২০ নভেম্বরঃ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তমহলে সর্বদাই কৌতূহল বিরাজ করে। তারকারা কী করছেন? কী পরছেন? কোথায় যাচ্ছেন? কার সঙ্গে যাচ্ছেন? কী খাচ্ছেন? ইত্যাদি প্রশ্ন এসে ভিড় করে ভক্তদের মনে। বলিউড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদের (Saba Azad) প্রেম কাহিনী এখন টক অফ দ্য টাউন। মাঝে মধ্যেই যুগলকে (Hrithik-Saba) একসঙ্গে হাত ধরে বিমানবন্দরে দেখা যায়। ছেঁকে ধরেন পাপারাৎজি (Paparazzi)। বলিউডের নয় বরং বাংলার এই পরিচালকের সঙ্গে কাজ করতে চান রাজকুমার রাও
নিজেদের সম্পর্ক নিয়ে অফিশিয়ালি কোন বিবৃতি না দিলেও কখনও অস্বীকারও করেননি। মাঝে গুঞ্জন উঠেছিল, মুম্বইয়ের (Mumbai) একটি বিলাসবহুল এপার্টমেন্টে একসঙ্গে থাকছেন হৃত্বিক এবং বান্ধবী সাবা আজাদ (Hrithik Roshan and Saba Azad)। বান্ধবীকে নিয়ে থাকবেন বলে অভিনেতা নাকি ১০০ কোটি টাকা খরচ করে একটি এপার্টমেন্ট কিনেছেন। হু হু করে সংবাদমাধ্যম গুলোতে ছড়িয়ে পড়তে থাকে এই সংবাদ।
There is no truth to this.
As a public figure, I understand I'll be under the lens of curiosity, but it's best if we keep misinformation away, especially in our reportage, which is a responsible job. https://t.co/jDBQF0OvdL
— Hrithik Roshan (@iHrithik) November 20, 2022
তবে আদৌ কি লিভ-ইন করছেন হৃত্বিক এবং সাবা (Hrithik-Saba)? চর্চা যখন তুঙ্গে ঠিক তখনই মুখ খুললেন ‘কৃশ’ (Krrish) অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এই খবরে একফোঁটাও সত্যতা নেই। একজন পাবলিক ফিগার হওয়ার কারনে সর্বক্ষনই এক কৌতূহলী লেন্সের সামনে থাকতে হয় আমাকে। তাই বলে ভুল তথ্য কখনই জিইয়ে রাখা উচিৎ নয়। আর সেটা যাতে না হয় তা লক্ষ রাখা আমাদের দায়িত্ব”।
(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 09:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

