Rajkummar Rao: বলিউডের নয় বরং বাংলার এই পরিচালকের সঙ্গে কাজ করতে চান রাজকুমার রাও
মুম্বই, ২০ নভেম্বরঃ বলিউডের সব তাবড় তাবড় চলচ্চিত্র পরিচালকদের ছেড়ে বাংলার এক পরিচালকের সঙ্গে কাজ করতে চান বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। তাঁর কাজের ভীষণ বড় ভক্ত এই বলি অভিনেতা। কে এই বাংলার পরিচালক?
সম্প্রতি কলকাতা থেকে ঘুরে গিয়েছেন রাজকুমার রাও। একটি ফ্যাশন শো’য়ের জন্যে শহরে পা রেখেছিলেন তিনি। এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে রাজকুমার বলেন, বাঙালি চলচ্চিত্র পরিচালক আদিত্য বিক্রম সেনগুপের (Aditya Vikram Sengupta) ভীষণ বড় ভক্ত তিনি। ২০১৪ সালে পরিচালকের ছবি ‘আসা যাওয়ার মাঝে’ (Labour Of Love) ভীষণভাবে অনুপ্রাণিত করেছে তাঁকে। ভবিষ্যতে পরিচালকের সঙ্গে কাজও করতে চান বলে জানান অভিনেতা। সাজতে ভালবাসতেন ঐন্দ্রিলা, শেষবারের মত বোনকে আদর করে সাজিয়ে দিলেন দিদি
এদিন সাক্ষাৎকারে রাজকুমার রাও (Rajkummar Rao) আরও বলেন, “আসা যাওয়ার মাঝে ছবিটির বিশাল বড় ভক্ত আমি। সেনগুপ্ত অসাধারণ একজন পরিচালক। সেই সঙ্গে বন্ধুও বটে। খুব অল্পই কথা হয়েছিল আমাদের। আশা করি কোন একদিন নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব”।
কাজের প্রসঙ্গে, রাজকুমার (Rajkummar Rao) এখন শুটিং করছেন তাঁর পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র (Mr & Mrs Mahi)। ছবিতে রাজের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে (Jahnvi Kapoor)। এছাড়াও খুব শিগগিরি মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনীত এবং অনুরাগ সিনহা পরিচালিত ছবি ‘ভিড়’ (Bheed)। নেটফ্লিক্সের (Netflix) আসন্ন ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’এও (Guns And Gulaabs) দেখা যাবে রাজকুমার রাওকে।
(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 08:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

