Tom & Jerry The Movie Trailer: এবার বড় পর্দায় ইঁদুর-বেড়ালের পুরনো লড়াই, প্রকাশ পেল 'টম অ্যান্ড জেরি'-র ট্রেলার
ছোটোবেলার নস্টালজিয়া ফের উস্কে বড়পর্দায় ফিরছে সেই ‘টম অ্যান্ড জেরি’ (Tom & Jerry The Movie)। মুক্তি পেল সেই ছবির ২ মিনিটের ট্রেলার (Trailer)। প্রায় তিন দশকের কাছাকাছি সময় পর এই ইঁদুর–বেড়ালের খুনসুটি ফের দেখা যাবে বড় পর্দায়। ওয়ার্নার ব্রাদার্স প্রায় তিন দশকে তাঁদের প্রথম টম এবং জেরি মুভিতে দুই মিনিটের ট্রেলারে টম ও জেরির প্রথম চেহারাটি উন্মোচন করেছেন। টম এবং জেরি এখনও অ্যানিমেটেড তবে বাকি সমস্ত কিছুই লাইভ-অ্যাকশন। কারণ টম ও জেরিকে অ্যানিমেটেড দেখতেই পছন্দ করে ভক্তরা। গোটা ট্রেলারটিতে তাদের হাজারো কীর্তিকলাপে মন মজবে দর্শকদের। ছবিটি মুক্তিপাবে আগামী বছর।

‘টম অ্যান্ড জেরি’ এই ছবিটি পরিচালনা করেছেন টিম স্টোরি (Tim Story)। প্রকাশ পাওয়া ট্রেলারে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি’ গান। আর তার মধ্যেই গল্পকারকে বলতে শোনা যাচ্ছে, ‘টম অ্যান্ড জেরি’ পৃথিবীর সেই বিখ্যাত জনপ্রিয় শক্রু এবার বড় শহরে সবকিছু শুরু করতে প্রস্তুত। ‘টম অ্যান্ড জেরি’র ট্রেলারের শুরু হচ্ছে এইভাবেই। তারপর ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে জমে উঠেছে লড়াই। আরও পড়ুন: Imran Khan Quit Acting: অভিনয় ছাড়ছেন ‘জানে তু ইয়া জানে না’ অভিনেতা ইমরান খান, কেন জানেন?
টম অ্যান্ড জেরি আগামী বছর মার্চ মাসে মুক্তি পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে ট্রেলারে কেবল শীঘ্রই আসছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সিনেমা মুক্তির তারিখ এখন অধরা। করোনাভাইরাসের কারণে অনেক সিনেমার মুক্তিই স্থগিত হয়ে গেছে। তবে সবকিছু ঠকঠাক থাকলে ২০২১ সালের মার্চেই মুক্তি পাবে এই সিনেমা।
(The above story first appeared on LatestLY on Nov 18, 2020 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).