Christmas Movies For Kids 2022: সামনেই ক্রিস্টমাস, বড় দিনে সন্তানকে উপহার দিন এই ছবিগুলো
বছর প্রায় শেষের দিকে। আর কটা দিন বাদেই নতুন বছরকে স্বাগত জানাবে সকলে। নতুন বছর শুরুর আগে ক্রিস্টমাস ইভে (Christmas Eve) মেতে উঠবে গোটা বিশ্ব। আলোয় সেজে উঠবে রাস্তা গুলো। বড় দিনের ছুটির আগে নিজের সন্তানের জন্যে এই সিনেমা গুলো এখন থেকেই বাছাই করে রাখুন। বড় দিনের ছুটিতে সপরিবারে বসে উপভোগ করতে পারবেন ছবি গুলো (Christmas Movies For Kids 2022)। দাদার আগেই গাঁটছড়া বাঁধবেন বোন! অনশুলার প্রেম নিয়ে জোড় জল্পনা
আসুন জেনে নেওয়া যাক তালিকায় রয়েছে কোন কোন সিনেমা।
১) দ্য স্নোই ডে (The Snowy Day) - বরফে ঢাকা একটা ক্রিস্টমাস উপভোগ করার জন্যে এটি একটি পারফেক্ট সিনেমা। যেখানে ছোট্ট পিটার ক্রিস্টমাস ইভের রাতে ডিনারের জন্যে তার দাদুর বাড়ি যায়।
২) এ বয় কল্ড ক্রিস্টমাস (A Boy Called Christmas) - ছোট্ট নিকোলাস তার বাবাকে খুঁজতে বেড়িয়েছে। নিকোলাসের এই যাত্রা বেশ রোমাঞ্চকর। কাহিনী আরও মজাদার হয় যখন একটি বগ্লাহরিণ এবং পোষ্য ইঁদুরটি নিকোলাসের সঙ্গী হয় এই যাত্রায়। নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে এই ছবি।
৩) পেপ্পা পিগ (Peppa Pig) - প্রতিটা শিশুই পছন্দ করেন পেপ্পাকে। সান্তা ক্লজের কাছ থেকে একটি ক্রিস্টমাস ট্রি নেওয়ার জন্যে পেপ্পা রওনা দেয় তার পরিবার নিয়ে।
৪) জিঙ্গেল জাঙ্গেল (Jingle Jangle) - এই ছবিটি অন্তত এই ক্রিস্টমাসে একবার দেখাই উচিৎ। যেখানে একজন খেলনা প্রস্তুতকারক এবং তার নাতনি মিলে একটি জাদুর দুনিয়া সৃষ্টি করে।
৫) হোম এলোন (Home Alone) - এই ছবি বাচ্চা থেকে বুড়ো সকলের কাছে আজও চিরসবুজ। একটি ৮ বছরের বাচ্চা তার বাড়িকে দুজন ভয়ানক চোরের হাত থেকে রক্ষা করবে তাও আবার একা।
(The above story first appeared on LatestLY on Nov 29, 2022 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

