Hero Alam: এবার ছবি প্রযোজনায় আসছেন হিরো আলম, ছবির নাম ‘সাহসী হিরো আলম’

সামাজিক যোগাযোগ মাধ্যমের সেনসেশন বাংলাদেশি তারকা হিরো আলম (Hero Alam)। আসল নাম আরশাফুল হোসেন (Ashraful Hossain)। এতদিন তাঁকে হিরো রূপে দেখে এসেছে দর্শক। কিন্তু এবার ছবি প্রযোজনায় নামতে চলেছেন তিনি। নাম ‘সাহসী হিরো আলম (sahosi Hero Alam)।’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ছবিটি। আর এই খবরটি নিজেই প্রকাশ্যে এনেছেন হিরো আলম। তিনি বলেন, ‘কোনও আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। আনকাট ছাড়পত্র পেয়েছে আমার ছবি। সব ঠিক থাকলে, আগামী ২৭ মার্চ এটি মুক্তি দেওয়া হবে।’

Hero Alam: এবার ছবি প্রযোজনায় আসছেন হিরো আলম, ছবির নাম ‘সাহসী হিরো আলম’
হিরো আলম (Photo Credits: Facebook)

ঢাকা, ১২ ফেব্রুয়ারি: সামাজিক যোগাযোগ মাধ্যমের সেনসেশন বাংলাদেশি তারকা হিরো আলম (Hero Alam)। আসল নাম আরশাফুল হোসেন (Ashraful Hossain)। এতদিন তাঁকে হিরো রূপে দেখে এসেছে দর্শক। কিন্তু এবার ছবি প্রযোজনায় নামতে চলেছেন তিনি। নাম ‘সাহসী হিরো আলম (sahosi Hero Alam)।’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ছবিটি। আর এই খবরটি নিজেই প্রকাশ্যে এনেছেন হিরো আলম। তিনি বলেন, ‘কোনও আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। আনকাট ছাড়পত্র পেয়েছে আমার ছবি। সব ঠিক থাকলে, আগামী ২৭ মার্চ এটি মুক্তি দেওয়া হবে।’

এর আগে, ‘সাহসী হিরো আলম’ ছবিটি ভ্যালেন্টাইনস ডেতে (Valentines Day) মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায়। এর কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘প্রথমে চেয়েছিলাম, ভালোবাসা দিবসে এটি মুক্তি দেব। কিন্তু হল বুকিং পাইনি বলে ছবির মুক্তির তারিখ পেছানো হয়েছে। আমি মনে করি, আমার ছবি মানুষ দেখবেই। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা আছে।’ ‘সাহসী হিরো আলম’ ছবিতে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা- সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরত জাহান। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। কিছুদিন আগে বিয়ে নিয়ে খবরে এসেছিলেন হিরো আলম। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী তিনি বলেন, “বাংলাদেশে (Bangladesh) অনেক নায়িকা আছেন। এখনও তাঁরা বিয়ে করব করব করছেন। কিন্তু বয়স তো পেরিয়ে যাচ্ছে। অথচ এরা বিয়ে করছেন না। আমাদের ইসলাম-হাদিসে লেখা আছে চারটি বিয়ে করা যাবে। কোনও নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতেই পারি।” আরও পড়ুন: Brahma Janen Gopon Kommoti Trailer: 'লাজ হো মে বিনিয়োগহঃ' নিয়ম ভাঙার গল্প, ব্রহ্মা জানেন গোপন কম্মটির ট্রেলার লঞ্চে উঠল নতুন হাওয়া

এরপরই সঞ্চালক (Anchor) জয় হিরো আলমকে প্রশ্ন করেন, “এরকম কোনও নায়িকার নাম আপনি বলতে পারবেন যিনি আপনাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি রাজি হয়ে যাবেন?” উত্তরে হিরো আলম বলেন, “পপির কথাই বলি। খালি বলে বিয়ে করব, বিয়ে করব। এখনও বিয়ে করছে না। এরকম অনেক নায়িকা আছেন যারা হয়তো বিয়ে করার জন্য রাজি হবেন। কলিকাতা থেকেও অনেকে প্রস্তাব দেয়। আমি না করে দিই। বলি, আমার স্ত্রী আছেন। সন্তান আছে। তাই বিয়ে করব না।”

(The above story first appeared on LatestLY on Feb 12, 2020 08:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).