Disha Patani-Tiger Shroff: মুম্বইয়ের রাস্তায় টাইগর-দিশার গাড়ি আটকাল পুলিশ
মুম্বই, ২ জুন: জিমের পর একসঙ্গে বেশ কিছুটাসময় কাটাবেন বলে ভেবেছিলেন তাঁরা কিন্তু বাদ সাধে পুলিশ। মাঝ রাস্তায় দিশা পাটানি এবং টাইগার শ্রফের গাড়ি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে মুম্বই পুলিশ (Mumbai Police)। এরপর দিশা (Disha Patani) এবং টাইগারের আধার কার্ড, প্যান কার্ড সহ সমস্ত নথি খতিয়ে দেখার পর অবশেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ব্যান্দ্রায় কেন দিশা এবং টাইগারের (Tiger Shroff) গাড়ি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। তবে লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে ঘুরতে বের হওয়াতেই দিশা এবং টাইগারের গাড়ি আটকানো হয় বলে প্রাথমিক অনুমান। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত টাইগার শ্রফ বা দিশা পাটানিকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
আরও পড়ুন: Rahul Arunoday Banerjee: প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ছবি, স্মৃতিতে ভাসলেন রাহুল
বি টাউনে (Bollywood) পা রাখার পর পরই টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে জড়ান দিশা পাটানি। তবে টাইগার বা দিশার কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি। এমনকী, টাইগারকে তিনি নিজের ভাল বন্ধু হিসেবেই তুলে ধরেছেন সব সময়। মুম্বইতে তাঁর কোনও বন্ধু নেই তেমন। সেই কারণেই টাইগার শ্রফের সঙ্গে তাঁর বন্ধুত্ব আরও নিবিড় হয়েছে বলে দাবি করেন দিশা।
(The above story first appeared on LatestLY on Jun 02, 2021 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

