Anushka Sharma Is Pregnant: অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা, জানুয়ারিতে সংসারে নতুন অতিথি আসার খবর দিলেন বিরাট কোহলি

প্লিজ কেউ একজন আমায় চিমটি কাটুন, এত বড় সুখবরে না হলে ঠিক ভরসা হচ্ছে না। টুইটারে সুখবর দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একেবারে ব্যক্তিগত স্তরে সুখের খবর যাকে বলে আর কি। তাঁর ২ থেকে ৩ হতে চলেছেন। এটুকুতেই বোঝা যাচ্ছে অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আগামী জানুয়ারিতেই বাবা-মা হতে চলেছেন বিরাট ও অনুষ্কা। টুইটে অনুরাগীদের উদ্দেশ্যে বিরাট বলছেন, এই খবরে আমরা আনন্দে নাচতে শুরু করেছি, জানিনা আপনারা কী করবেন। সস্ত্রীক ছবি পোস্ট করেই এমন সুখবর দিলেন ভারতীয় ক্রিকেটার। সেই ছবিতে অনুষ্কার বেবি বাম্প বেশ স্পষ্ট। এদিকে টুইট পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বিরুষ্কার অনুরাগীরা খুশিতে টগবগ করে ফুটছেন।

Anushka Sharma Is Pregnant: অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা, জানুয়ারিতে সংসারে নতুন অতিথি আসার খবর দিলেন বিরাট কোহলি
বিরাট ও অনুষ্কা (Photo Credits: Twitter)

প্লিজ কেউ একজন আমায় চিমটি কাটুন, এত বড় সুখবরে না হলে ঠিক ভরসা হচ্ছে না। টুইটারে সুখবর দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একেবারে ব্যক্তিগত স্তরে সুখের খবর যাকে বলে আর কি। তাঁর ২ থেকে ৩ হতে চলেছেন। এটুকুতেই বোঝা যাচ্ছে অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আগামী জানুয়ারিতেই বাবা-মা হতে চলেছেন বিরাট ও অনুষ্কা। টুইটে অনুরাগীদের উদ্দেশ্যে বিরাট বলছেন, এই খবরে আমরা আনন্দে নাচতে শুরু করেছি, জানিনা আপনারা কী করবেন। সস্ত্রীক ছবি পোস্ট করেই এমন সুখবর দিলেন ভারতীয় ক্রিকেটার। সেই ছবিতে অনুষ্কার বেবি বাম্প বেশ স্পষ্ট। এদিকে টুইট পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বিরুষ্কার অনুরাগীরা খুশিতে টগবগ করে ফুটছেন।

ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছে কমেন্ট বক্স। আসন্ন সন্তানের জন্ম নিয়ে দারুণ উত্তেজিত বিরাট অনুষ্কা। আসছে জানুয়ারিতেই যে বাবা হচ্ছেন, তা বিরাট কোহলি টুইটেই জানিয়েছেন। বিরুষ্কার অনুরাগীদের কাছে এই সুসংবাদের থেকে ভালো আর কিছুই হয় না। তাই প্রিয় ক্রিকেটারের কাছ থেকে তাঁর আসন্ন বাবা হওয়ার খবর পেয়ে আবেগে ভাসছেন বিরাট অনুরাগীরা। পিছিয়ে নেই অনুষ্কা শর্মার অনুরাগীরাও। অনুষ্কা যে বেশ কিছুদিন ধরে অভিনয়ের বাইরে রয়েছেন, তার কারণ এবার বোঝা গেল। শেষ অভিনীত ছবি ‘জিরো’-র পরে আর কোনও সিনেমার কাজ শুরু করেননি বিরাট পত্নী। বরং প্রযোজনার কাজে সক্রিয় হয়েছেন। আগে যখন তাঁকে অভিনয়কে পাশে রেখে এত তাড়াতড়ি কেন প্রযোজনায় আসা হল নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তার কারণ এবার প্রকাশ্যে এল। আরও পড়ুন-COVID-19 Cases In India: একদিনে সংক্রামিত ৭৫ হাজার ৭৬০ জন, ভারতে করোনার বলি ৬০ হাজার ছাড়িয়ে গেল

বিরাট কোহলির টুইট

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া বাবা হয়েছেন। স্ত্রী নাতাশা ও শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন হার্জিক পাণ্ডিয়া। এবার প্রকাশ্যে এল অধিনায়াক বিরাট কোহলি ঘোষণা। এখন ভারতীয় ক্রিকেটারদের সংসারে নতুন অতিথির মরশুম শুরু হল বলে মনে হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Aug 27, 2020 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).