Kangana Ranaut Slap Incident: চড়কাণ্ডে কঙ্গনার পাশে ঊরফি জাভেদ, বললেন, 'হিংসা সমাধান নয়'
বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে সিআইএসএফের এক কর্তব্যরত মহিলা জওয়ান কঙ্গনা রানাউতকে চড় মারেন। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা সঠিকত মন্তব্য করেননি।
মুম্বই, ৭ জুন: কঙ্গনার (Kangana Ranaut) রাজনৈততিক মতাদর্শের সঙ্গে তিনি সহমত নন। তবে কঙ্গনা রানাউতকে শারীরিকভাবে যেমন হেনস্থা করা হয়েছে, তার সঙ্গেও মত মেলে না। চড়কাণ্ডে এবার এভাবেই কঙ্গনা রানাউতের পাশে দাঁড়ালেন ঊরফি জাভেদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ঊরফি কঙ্গনার সমর্থনে নিজের বক্তব্য প্রকাশ করেন। বলেন, কঙ্গনার রাজনৈতিক মতাদর্শ তাঁর সঙ্গে মেলে না ঠিকই, তাই বলে এভাবে কাউকে শারীরিকভাবে নিগ্রহ করা যায় না। হিংসা কখনও কিছুর জবাব বা উত্তর হতে পারে না বলেও মন্তব্য করেন ঊরফি জাভেদ (Urfi Javed)।
দেখুন কী লিখলেন ঊরফি...
প্রসঙ্গত বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে সিআইএসএফের এক কর্তব্যরত মহিলা জওয়ান কঙ্গনা রানাউতকে চড় মারেন। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা সঠিকত মন্তব্য করেননি। এমনকী, কঙ্গনা যখন ওই মন্তব্য করেন, তখন তাঁর মাও প্রতিবাদে সামিল ছিলেন। কৃষক আন্দলোন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের জেরেই তিনি বিজেপির নবনির্বাচিত সাংসদকে চড় মেরেছেন বলে দাবি করেন কুলফভিন্দর কউর নামে ওই মহিলা জওয়ান।
কঙ্গনাকে চড় মারার অভিযোগে কুলভিন্দর কউরকে প্রথমে চাকির থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলেও খবর।
(The above story first appeared on LatestLY on Jun 07, 2024 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

