Uorfi Javed on Tunisha Sharma Suicide Case: তুনিশার মৃত্যুতে শেহজানের পক্ষ নিলেন উরফি! কী বললেন অভিনেত্রী 

Uorfi Javed on Tunisha Sharma Suicide Case: তুনিশার মৃত্যুতে শেহজানের পক্ষ নিলেন উরফি! কী বললেন অভিনেত্রী 
Tunisha Sharma, Uorfi Javed, Sheezan Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ ডিসেম্বরঃ তরুণ অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক মৃত্যু (Tunisha Sharma Death) যেন মেনে নিতে পারছে না কেউ। ২৪ ডিসেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তুনিশা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেনি সে। তাই ২০ বছরেই জীবন শেষ করার মত কঠিন পদক্ষেপ বেছে নিয়েছে সে। তবে তুনিশার মৃত্যুতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রাক্তন প্রেমিক শেহজান খানকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শ্যুটিং সেটে বয়সে বড় নায়কের সঙ্গে যৌনতায় জড়িয়ে পড়েন অভিনেত্রীরা, তুনিশার মৃত্যুতে বিস্ফোরক সোফিয়া

কিন্তু তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শেহজানের (Sheezan Khan) পক্ষ নিয়ে কথা বলতে দেখা গেল উরফি জাভেদকে (Uorfi Javed on Tunisha Sharma Suicide Case)। নিজের সাহসী পোশাকের জেরে সর্বদা সংবাদমাধ্যমের শিরোনামে থাকা উরফি (Uorfi Javed) বরাবর মুখচোরা। রাখঢাক না করে স্পষ্ট কথা স্পষ্ট করেই বলতে পছন্দ করেন তিনি। কাউকেই পরয়া করেন না তিনি। তাই বলে তুনিশা শর্মার মৃত্যুকান্ডে অভিযুক্ত শেহজানের পক্ষ নিয়ে কথা বলবেন উরফি! কটূক্তি শুরু করেছেন নেটবাসী। কী এমন বলেছেন ‘বিগ বস’ (Bigg Boss) তারকা উরফি? কয়েক কোটির সম্পত্তি ছিল তুনিশার, রেখে গেলেন কার নামে?

‘আলি বাবা’ অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) আত্মহত্যা নিয়ে তারকা থেকে সাধারণ মানুষ মন্তব্য রেখেছেন অনেকেই। এবার মুখ খুললেন উরফি জাভেদ (Uorfi Javed)। পাশে দাঁড়ালেন অভিযুক্ত শেহজান খানের। ইনস্টা হ্যান্ডেল থেকে একটি স্টোরি শেয়ার করে উরফি লিখেছেন, ‘হ্যাঁ হতে পারে ও (শেহজান খান) ভুল। হয়তো ও প্রতারণা করেছে। তাই বলে তুনিশার মৃত্যুর জন্যে আমরা শেহজানকে দায়ী করতে পারি না। যে তোমার সঙ্গে থাকতে চায় না তাঁকে জোর করে কেউ রেখে দিতে পারে না’।

Uorfi Javed on Tunisha Sharma Suicide Case

উরফি (Uorfi Javed) আরও লিখেছেন, ‘মেয়েদের উদ্দেশ্যে বলছি, জীবনের থেকে বড় কেউ হতে পারে না। কখনও হয়তো মনে হতে পারে বেঁচে থেকে লাভ নেই। কিন্তু না তাঁদের কথা একবার ভাবো যারা তোমাকে ভালোবাসে, তোমার কথা চিন্তা করে। নিজেই নিজের জীবনের হিরো হয়ে ওঠো’।

(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).