Ayushmann Khurrana Old Pic: তাহিরাতে মগ্ন আয়ুষ্মান, পুরনো ছবি শেয়ার করলেন অভিনেতার স্ত্রী
ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। তবে অভিনেতার আকাশছোঁয়া খ্যাতি তাঁদের ভালবাসার মাঝে কখন দেওয়াল হয়ে দাঁড়ায়নি।
- Read in
- বাংলা
অভিনয় জগতে আসার বহু আগে থেকেই সম্পর্ক আয়ুষ্মান এবং তাহিরার (Ayushmann Khurrana and Tahira Kashyap)। ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। তবে অভিনেতার আকাশছোঁয়া খ্যাতি তাঁদের ভালবাসার মাঝে কখন দেওয়াল হয়ে দাঁড়ায়নি। সেই কলেজ জীবনের মত আজও যেন তাহিরাতেই মগ্ন আয়ুষ্মান (Ayushmann Khurrana)। সদ্য কলেজ জীবনের পুরনো একটি ছবি শেয়ার করেন অভিনেতার স্ত্রী। ছবিতে কয়েকজন বন্ধুর মাঝে দাঁড়িয়ে রয়েছেন আয়ুষ্মান ও তাহিরা। সকলে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু আয়ুষ্মানের চোখ প্রেমিকার মুখপানে। ছবি শেয়ার করে তাহিরা লেখেন, 'যখন তোমার চোখ আর হাসি ক্যামেরার দিকে থাকে না'।
আরও পড়ুনঃ ‘জওয়ান’ হয়ে সামনে এলেন ‘নকল’ শাহরুখ, তাক লাগিয়ে দেওয়া ভিডিয়ো নেটপাড়ায়
দেখুন আয়ুষ্মান-তাহিরার পুরনো ছবি...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2023 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

