Sushmita Sen-Lalit Modi: প্রাক্তন প্রেমিক রোহমানের সঙ্গে 'বন্ধুত্বের' জেরেই ভাঙন সুস্মিতা-ললিতের?
সম্প্রতি ললিত মোদী জানান, তিনি সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকী, 'মাই লভ' বলে সুস্মিতা সেনের নাম উল্লেখ করেন ললিত মোদী। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। তবে সুস্মিতা সেন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
মুম্বই, ৬ সেপ্টেম্বর: সম্পর্ক শুরু হতে হতেই বিচ্ছেদ? ললিত মোদীর (Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের (Sushmita Sen) আর কোনও সম্পর্ক নেই বলেই মনে করছে বিভিন্ন মহল। ললিত মোদীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেখানে যে ডিপি রয়েছে ব্যবসায়ীর, তার পাশে নেই সুস্মিতা সেন। যা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছেন। শুরুর পরপরই শেষ ক্রিকেট এবং বলিউডের এই জুটির। এমন প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
View this post on Instagram
সম্প্রতি ললিত মোদী জানান, তিনি সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকী, 'মাই লভ' বলে সুস্মিতা সেনের নাম উল্লেখ করেন ললিত মোদী। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। তবে সুস্মিতা সেন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
View this post on Instagram
এমনকী সম্প্রতি সুস্মিতার সঙ্গে দেখা যায় তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শলকে। যদিও রোহমানের সঙ্গে ভালবাসার সম্পর্ক না থাকলেও, বন্ধুত্ব বর্তমান বলে উল্লেখ করেন প্রাক্তন মিস ইউনিভার্স। প্রসঙ্গত সুস্মিতা সেনের বড় মেনে রেনের জন্মদিনেও দেখা যায় রোহমান শলকে।
(The above story first appeared on LatestLY on Sep 06, 2022 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).