Shraddha Walker Murder: 'ফিরে এসে আফতাবকে ৭০ খণ্ডে খণ্ডিত করো', শ্রদ্ধার মৃত্যুতে ফুঁসে উঠলেন রাম গোপাল

শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহাংশ ৩৫ টুকরো করে, প্রথমে ফ্রিজ পরে নিকটবর্তী জঙ্গলে ছড়িয়ে দিয়ে আসে আফতাব। গত ১৮ মে শ্রদ্ধাকে খুনের পর, চুরি, ফ্রিজ কিনে তা খণ্ড করে আফতাব।

Shraddha Walker Murder:  'ফিরে এসে আফতাবকে ৭০ খণ্ডে খণ্ডিত করো', শ্রদ্ধার মৃত্যুতে ফুঁসে উঠলেন রাম গোপাল
Ram Gopal Verma, Shraddha Walker (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ১৭ নভেম্বর:  শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walker) হত্যা নিয়ে তোলপাড় গোটা দেশ। আফতাব পুনাওয়ালা (Aftab Amin Poonawala) প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে যে নৃশংসভাবে খুন করে, তা প্রকাশ্যে আসার পর তাজ্জব পুলিশও। শ্রদ্ধা ওয়ালকরের মৃত্যুর পর প্রায় গোটা দেশ যখন রাগে ফুঁসছে, সেই সময় ট্যুইট করলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাম গোপাল ভর্মা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাম গোপাল ভর্মা লেখেন, মৃত্যুর পর শ্রদ্ধা শান্তিতে থাকা ত্যাগ করে ফিরে আসুন। শ্রদ্ধা ফিরে এসে তাঁর হত্যাকারীকে ৭০ খণ্ডে খণ্ডিত করুন বলে রাগ উগরে দেন পরিচালক।

 

প্রসঙ্গত শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহাংশ ৩৫ টুকরো করে, প্রথমে ফ্রিজ পরে নিকটবর্তী জঙ্গলে ছড়িয়ে দিয়ে আসে আফতাব। গত ১৮ মে শ্রদ্ধাকে খুনের পর, চুরি, ফ্রিজ কিনে তা খণ্ড করে আফতাব। এরপর গোটা ঘরে কীটনাশক ছড়িয়ে পরিষ্কার করে সে। শ্রদ্ধাকে খুনের পর দিল্লির ছত্তরপুরের ফ্ল্যাটে আফতাব একাধিক মহিলার সঙ্গে যৌনতায় মেতে ওঠে। বন্ধুদেরও ঘরে নিয়ে আসে। তবে কাউকে ঘুনাক্ষরেও জানতে দেয়নি, তার ঘরের ফ্রিজে রাখা রয়েছে শ্রদ্ধার দেহের একাধিক অংশ।

আরও পড়ুন:  Shraddha Walker Murder: ঝগড়ার মাঝে শ্রদ্ধার গলা টিপে খুন, পরদিন ছুরি, ফ্রিজ কিনে দেহাংশ খণ্ড করে আফতাব

আফতাবকে জেরার সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে পুলিশের হাতে। জানা যায়, প্রত্যেক রাতে ২টো বাজলেই আফতাব ফ্রিজ খুলত। সেখান থেকে শ্রদ্ধার দেহের এক এক অংশ নিয়ে তা নিকটবর্তী জঙ্গলে ছড়িয়ে আসত এই যুবক। যা জানার পর কার্যত শিউরে উঠছে পুলিশও।

(The above story first appeared on LatestLY on Nov 17, 2022 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).