Shah Rukh Khan: সৌদি আরবে ‘ডানকি’র শুটিং শেষ করলেন শাহরুখ, ধন্যবাদ জানিয়ে শেয়ার করলেন ভিডিয়ো, দেখুন
হাতে গোনা আর মাত্র ৫৫ দিনের অপেক্ষা। আর তার পরেই পর্দায় মুক্তি পাবে ‘পাঠান’ (Pathaan)। শাহরুখ (Shah Rukh Khan) অনুগামীরা একপ্রকার মুখিয়ে রয়েছেন কিং খানকে আবার বড় পর্দায় দেখার জন্যে। যদিও চলতি বছরে বেশ কয়েকটি ছবিতে দেখা দিয়েছেন তিনি। কিন্তু পুর্ণাঙ্গ ছবিতে চার বছর পর দেখা মিলবে বলিউড বাদশার। ১ ডিসেম্বর অভিনেতা নিজের দর্শকদের মনে করিয়ে দিলেন, আর মাত্র ৫৫ দিন পরেই ‘পাঠান’ আসছে।
View this post on Instagram
তবে একদিকে ‘পাঠান’এর (Pathaan) মুক্তি অন্যদিকে ঝুলিতে থাকা অন্য ছবিগুলোর শুটিং। বিরাম নেই ‘বাদশা’র (Shah Rukh Khan)। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেটে ফাঁস ইরফান পুত্র অভিনীত ‘কালা’
View this post on Instagram
পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন কিং খান। পরিচালকের আসন্ন ছবি ‘ডানকি’ (Dunki) তে দেখা যাবে শাহরুখকে। ছবির শুটিংয়ের জন্যে টিম ডানকি পাড়ি দিয়েছিল সুদূর সৌদি আরব (Saudi Arabia)। তবে সৌদি আরবের শুটিং শিডিউল সম্পন্ন করেছেন অভিনেতা। সৌদির মরুভূমি থেকে একটি ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের সে কথা জানান। তাঁকে বলতে শোনা যায়, “ছবি শুটিং শেষ করার মত শান্তির আর কিছু হয় না। সৌদি আরবে ডানকির শুটিং শিডিউল শেষ হল। তাই আমি ধন্যবাদ জানাতে চাই রাজু স্যার (রাজকুমার হিরানি) এবং ছবির বাকি কলা কুশলীদের, যারা এই যাত্রাটা এতো সুন্দর করে তুলেছে”। এছাড়াও শাহরুখ বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রককে এতো সুন্দর শুটিংয়ের লোকেশন তৈরির জন্যে। এবং সেই সঙ্গে তাদের আতিথেয়তা এবং ব্যবস্থাপনার প্রশংসাও শোনা গিয়েছে অভিনেতার (Shah Rukh Khan) মুখে।
(The above story first appeared on LatestLY on Dec 01, 2022 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

