Shah Rukh Khan Expensive Watch: কয়েক কোটির নীল ঘড়ি শাহরুখের হাতে, দাম শুনে ভিমরি খাওয়ার জো

সুইজারল্যান্ডের সংস্থা অর্ডেমার্স পিগুয়েটের ঘড়ি পরে রয়েছেন কিং খান। অর্ডেমার্স পিগুয়েটের রয়্যাল কলেকশন এটি।

Shah Rukh Khan Expensive Watch: কয়েক কোটির নীল ঘড়ি শাহরুখের হাতে, দাম শুনে ভিমরি খাওয়ার জো
Shah Rukh Khan Expensive Watch (Photo Credits: Twitter)

মুম্বই, ১০ ফেব্রুয়ারিঃ বলিউডের কিং খান (Shah Rukh Khan) তিনি। কেবল নামেই তিনি কিং নন। রাজার মত এলাহি তাঁর সখ স্বাচ্ছন্দ। তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে ২ সেকেন্ড সময় নেবে না। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খানের (Shah Rukh Khan) নাম রয়েছে চতুর্থ স্থানে।

আরও পড়ুনঃ দীপিকার বাথরুমে ঢুকে পড়লেন শাহরুখ, তারপর…

শাহরুখ ভক্তদের সকলেরও অল্প বিস্তর জানা যে, অভিনেতার ঘড়ি ভীষণ পছন্দের প্রসাধনী। নামী দামী ব্র্যান্ডের ঘড়ি পরতে পছন্দ করেন শাহরুখ। তাঁর ঘরির কলেকশন (Shah Rukh Khan Watch Collection) দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জো। কোটি টাকা মূল্যের নীচে তাঁর কোন ঘড়ি নেই। সদ্য পাঠান এর (Pathaan) আকাশচুম্বী সাফল্যের পর এক মিডিয়া সাক্ষাৎকারে কিং খানের হাতে একটি নীল রঙের ঘড়ি (Shah Rukh Khan Expensive Watch) জ্বলজ্বল করতে দেখা গয়েছে। পাঠান অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) শেয়ার করা একটি ভিডিয়োতেও শাহরুখকে ওই নীল ঘড়ি হাতে দেখা গিয়েছে।

শাহরুখ কোটি টাকার ঘড়িঃ 

সোশ্যাল মিডিয়ার যুগে কোন কিছুই অধরা থাকে না। তাই শাহরুখের হাতের ওই নীল ঘড়ির দামেরও খোঁজ  মিলল (Shah Rukh Khan Expensive Watch)। সুইজারল্যান্ডের সংস্থা অর্ডেমার্স পিগুয়েটের (Audemars Piguet) ঘড়ি পরে রয়েছেন কিং খান। অর্ডেমার্স পিগুয়েটের রয়্যাল কলেকশন এটি। যার দাম ভারতের বাজারে ৪ কোটি ৯৪ লক্ষ। বিশ্বাস না হলেও এটাই সত্যি। প্রায় ৫ কোটি টাকার ঘড়ি শাহরুখের জন্যে নতুন কিছু নয়। এই জাতীয় বহু ঘড়ির সংগ্রহ রয়েছে তাঁর কাছে।

শাহরুখ কোটি টাকার ঘড়িঃ 

 

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).