Salman Khan Turns Chef: শ্যুটিং ছেড়ে পেঁয়াজ আচারের রেসিপি তৈরিতে মন দিলেন ভাইজান সলমন খান (দেখুন ভিডিও)
কখনও অভিনেতা, কখনও আবার ক্যানভাসে ছবি আঁকেন, আবার কখনও গানও গান, নাচ তো আছেই, সব মিলিয়ে সলমন খানের বহু প্রতিভা দেখেছেন অনুরাগীরা। এর মধ্যে আরও একটি রূপে দেখা গেল সল্লু ভাইকে। এবার তিনি মন দিয়েছেন রান্না বান্নায়, না হাতা খুন্তি নিয়ে না নামলেও টক-ঝাল ঝাঁঝালো রেসিপি তৈরিতে মগ্ন তিনি। বানালেন পেঁয়াজের আচার। তাঁর এই পছন্দের কথা কতজন জানত বলুন তো?
কখনও অভিনেতা, কখনও আবার ক্যানভাসে ছবি আঁকেন, আবার কখনও গানও গান, নাচ তো আছেই, সব মিলিয়ে সলমন খানের (Salman Khan) বহু প্রতিভা দেখেছেন অনুরাগীরা। এর মধ্যে আরও একটি রূপে দেখা গেল সল্লু ভাইকে। এবার তিনি মন দিয়েছেন রান্না বান্নায়, না হাতা খুন্তি নিয়ে না নামলেও টক-ঝাল ঝাঁঝালো রেসিপি তৈরিতে মগ্ন তিনি। বানালেন পেঁয়াজের আচার। তাঁর এই পছন্দের কথা কতজন জানত বলুন তো?
সম্প্রতি সলমনের বোন বীনা কাক এই ভিডিওটি শেয়ার করেন। আগ্রহের সঙ্গে পেঁয়াজের আচার বানাতে দেখা যায় তাঁকে। বোনের সহযোগিতায় বানিয়ে ফেললেন সুস্বাদু আচার। কোনটার পর কোন মশলাটা দিতে হবে তা বেশ আয়ত্ত করেছেন তা দেখা যায় ভিডিওতে। তবে সর্ষের তেল নাকি অলিভ অয়েল তা গুলিয়ে ফেললেও মজা-মসকরা করে উড়িয়ে দেন তিনি। বেশ সুন্দরভাবে সামলে নেন পরিস্থিতি। তবে নিজের হাতের রেসিপি চেখে দেখে নিজের প্রশংসা করতে ছাড়লেন না তিনি। পাশ থেকে বোন বলেই উঠলেন,'নিজের প্রশংসা?' আরও পড়ুন, ‘অপুর সংসার’ থেকে ‘ময়ূরাক্ষী,’ কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গনে এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজের প্রদর্শনী
View this post on Instagram
অন্তিম বলে একটি ছবির জন্য শ্যুট করছেন বলে খবর। সেই ছবিতে রয়েছেন তাঁর শ্যালক আয়ুষ শর্মা। সেটে তাঁকে মাথায় পাগড়ি বেঁধে শ্যুট করতে দেখা যায়। ফলে ব্যাহি যাচ্ছে তাঁকে পাঞ্জাবি শিখের ভুমিকায় দেখা যাবে এই ছবিতে। পুলিশ অফিসারের চরিত্রে। রাধের পর এই প্রজেক্টে তিনি কাজ করছেন।
(The above story first appeared on LatestLY on Jan 15, 2021 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

