Laapataa Ladies: কিরণের 'লাপাতা লেডিস'এর সমালোচনা করতে গিয়ে বিপাকে সলমন, রে-রে করে উঠল নেটদুনিয়া

'লাপাতা লেডিসের' প্রশংসায় একটি টুইট করেছিলেন ভাইজান। সল্লু ভাইয়ের সেই টুইট দেখা মাত্রই ভক্তরা তাঁকে ছেঁকে ধরেন।

Salman Khan and Kiran Rao (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ মার্চঃ কিরণ রাওয়ের (Kiran Rao) পরিচালিত ছবি 'লাপাতা লেডিস'এর (Laapataa Ladies) সমালোচনা করতে গিয়ে বিপাকে পড়লেন সলমন খান (Salman Khan)। আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত ছবি লাপাতা লেডিস চলছে প্রেক্ষাগৃহে। স্বামী-স্ত্রী হিসাবে দুজনের পথ আলাদা হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্ক তাদের অটুট। কিরণের এই ছবির প্রযোজক আমিরই। 'লাপাতা লেডিসের' প্রশংসায় একটি টুইট করেছিলেন ভাইজান (Salman Khan)। সেখানে তিনি লেখেন, 'সবেই দেখলাম লাপাতা লেডিস। দুর্দান্ত কিরণ। আমি এবং আমার বাবা দুজনেই দারুণ উপভোগ করেছি। প্রথম পরিচালিত ছবির জন্য শুভেচ্ছা। দারুণ কাজ'। সল্লু ভাইয়ের এই টুইট দেখা মাত্রই ভক্তরা তাঁকে ছেঁকে ধরেন। পালটা টুইটে জানাতে থাকেন, এটি কিরণের প্রথম পরিচালিত ছবি নয়।

চোদ্দ বছর আগে ধোবি ঘাট (Dhobi Ghat) ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি কিরণের। সেই ছবিতে অভিযোগ করেছিলেন স্বয়ং আমির খান। সেই সূত্রে লাপাতা লেডিস কিরণের দ্বিতীয় পরিচালিত ছবি। নেটিজেনরা ভুল ধরিয়ে দিতেই নিজের ভুল শুধরে নিলেন পর্দার টাইগার। পূর্বের টুইট মুছে নতুন করে ফের টুইট করে কিরণের ছবির প্রশংসা করেন।

দেখুন ভাইজানের টুইট... 

পরের টুইটটিতে সমস্ত কথা একই রেখে কেবল 'পরিচালক হিসাবে আত্মপ্রকাশের' কথাটি বাদ দিয়ে দেন সলমন (Salman Khan)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement