Happy Birthday Deepika Padukone: আজ দীপিকা পাডুকোনের শুভ জন্মদিন; মুম্বই বিমানবন্দরে কাটলেন কেক, রণবীর গাইলেন গান
আজ ৩৪ বছরে পা দিলেন বলিউডের 'দিওয়ানি মস্তানি' দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এখন তো আবার তিনি 'ছাপাক' গার্লও বটে। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'ছাপাক' (Chhapaak)। ছবির প্রোমোশনের মধ্যেই পড়ল জন্মদিন (Birthday)। শত ব্যস্ততা থাকলেও জন্মদিন উদযাপন করবেন না তা তো হতে পারে না। সকাল সকাল স্বামী রণবীর সিংয়ের সঙ্গে চলে গেলেন মুম্বই এয়ারপোর্ট। দীপিকার টোল পড়া মিষ্টি হাসি মন জয় করে সকলেরই। আজও এমন কিছুই হল। তাঁর মিষ্টি ব্যবহারে আপ্লুত অনুরাগীরা।
Deepika Padukone's Birthday: আজ ৩৪ বছরে (34 Years) পা দিলেন বলিউডের 'দিওয়ানি মস্তানি' দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এখন তো আবার তিনি 'ছাপাক' গার্লও বটে। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'ছাপাক' (Chhapaak)। ছবির প্রোমোশনের মধ্যেই পড়ল জন্মদিন (Birthday)। শত ব্যস্ততা থাকলেও জন্মদিন উদযাপন করবেন না তা তো হতে পারে না। সকাল সকাল স্বামী রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে চলে গেলেন মুম্বই এয়ারপোর্ট। দীপিকার টোল পড়া মিষ্টি হাসি মন জয় করে সকলেরই। আজও এমন কিছুই হল। তাঁর মিষ্টি ব্যবহারে আপ্লুত অনুরাগীরা।
সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এসেছে অজস্র শুভেচ্ছা ও অভিবাদন। সংবাদ মাধ্যমের সঙ্গে প্রি-বার্থ ডে সেলিব্রেশন তো করেইছেন। এবার মুম্বই এয়ারপোর্টে (Mumbai Airport) ভক্তের সঙ্গে কেক কাটলেন দীপিকা। একটা গোটা রাত অপেক্ষা করেছেন তাঁর ভক্ত। নিয়ে এসেছিলেন কেকও। গাড়ি থেকে নামতেই মিষ্টি হাসিতে কাবু করলেন ভক্তের মন। তারপর স্বামীর পাশে দাঁড়িয়ে কাটলেন কেক। রণবীর সিং পাশে দাঁড়িয়ে গাইলেন,"বার বার ইয়ে দিন আয়ে, বার বার দিন ইয়ে গায়ে"। আরও পড়ুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নুসরত জাহান, টুইটারে প্রশংসায় পঞ্চমুখ সাংসদ
সারাদিনের প্রচুর কাজের চাপের থেকে একটু সময় বের করে নিয়ে লেডি লাভকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছেন। আজকের দিনটি দুজন একসাথেই কাটাবেন। সকাল সকাল পাপারাৎজিরা তাঁদের দেখতে পায়। একজন তো আবার কেকও নিয়ে এসেছিলেন। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'ছাপাক'। তাঁর বিপরীতে রয়েছেন বিক্রান্ত মাসেহি। সমস্ত চরিত্রে চ্যালেঞ্জ নিতে সাহসী এবং স্বাবলীল এই বলিউড অভিনেত্রীর জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
(The above story first appeared on LatestLY on Jan 05, 2020 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

