Alia Bhatt On Ranbir Kapoor: 'প্যার কিয়া তো ডরনা ক্যা', রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে খুল্লামখুল্লা আলিয়া
রণবীরকে তিনি পাগলের মতো ভালবাসেন। এসব ক্ষেত্রে কে কী বলল বা ভাবল, তা নিয়ে কিছু যায় আসে না। ভালবাসার ক্ষেত্রে তিনি 'প্যার কিয়া তো ডরনা ক্যা'-র মতো অনুভূতি নিজের মধ্যে আবদ্ধ করে রাখেন বলে মন্তব্য করেন আলিয়া ভাট।
মুম্বই, ১৮ ফেব্রুয়ারি: ২০১৮ সাল থেকে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে ডেট করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রক্ষ্মাস্ত্রের' শ্যুটিংয়ের সময় থেকে দুজন একে অপরের প্রেমে মগ্ন বলে বিভিন্ন সময়ে উঠে এসেছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির প্রচারের মাজেই ওই সাক্ষাৎকারে হাজির হন আলিয়া। যেখানে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় পর্দার গাঙ্গুকে। আলিয়া বলেন, রণবীরের সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
এমনকী, রণবীরকে তিনি পাগলের মতো ভালবাসেন। এসব ক্ষেত্রে কে কী বলল বা ভাবল, তা নিয়ে কিছু যায় আসে না। ভালবাসার ক্ষেত্রে তিনি 'প্যার কিয়া তো ডরনা ক্যা'-র মতো অনুভূতি নিজের মধ্যে আবদ্ধ করে রাখেন। তবে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি মুখ বন্ধ করে রাখতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দবোধ করেন বলেও মন্তব্য করেন আলিয়া ভাট।
আরও পড়ুন: Hijab Row: 'ওবেইসি কেন বোরখা পরেন না?' তসলিমাকে 'ঘৃণার প্রতীক' বলায় পালটা বাংলাদেশি লেখিকার
চলতি বছরেই রণবীর কাপুর এবং আলিয়া ভাট সাতপাকে বাঁধা পড়তে পারেন বলে শোনা যাচ্ছে। তবে রণবীর বা আলিয়া কিংবা তাঁদের পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
(The above story first appeared on LatestLY on Feb 18, 2022 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

