Priyanka Chopra: বন্ধ হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার নিউ ইয়র্কের রেস্তোরাঁ সোনা, ৩০ জুন শেষ দিন

গত বছর জানা যায়, প্রিয়াঙ্কা চোপড়া নিউ ইয়র্কের ভারতীয় রস্তোরাঁ সোনা থেকে সরে আসছেন। ওই ঘটনার পরপরই এই রেস্তোরাঁ এবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

Priyanka Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ জুন: বন্ধ হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) নিউ ইয়র্কের রেস্তোরাঁ সোনা (Sona)।  আগামী ৩০ জুন বন্ধ হচ্ছে সোনা। অর্থাৎ প্রবাসী কোনও ভারতীয় সোনায় পাতপেড়ে খেতে চাইলে, ৩০ জুন-ই তার শেষ তারিখ। নিউ ইয়র্কের সোনা থেকে প্রিয়াঙ্কা চোপড়া বেরিয়ে আসার কয়েক মাসের মধ্যে তা বন্ধ হচ্ছে বলে খবর। প্রসঙ্গত গত বছর জানা যায়, প্রিয়াঙ্কা চোপড়া নিউ ইয়র্কের ভারতীয় রস্তোরাঁ সোনা থেকে সরে আসছেন। ওই ঘটনার পরপরই এই রেস্তোরাঁ এবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

১৯ জুন সোনা-র তরফে জানানো হয় যে তাঁর রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩ বছর ধরে তাঁদের যাত্রাপথে যে সঙ্গীরা ছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি গত ৩ বছর ধরে যাঁরা সোনায় এসেছেন, তাঁদের প্রত্যেককেও রেস্তোরাঁর তরফে ধন্যবাদ জানানো হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement