Preity Zinta: স্বামী গুডএনাফকে 'গুড এনাফ' হেয়ারকাট দিলেন প্রীতি জিন্টা! দেখুন হেয়ারকাটের ভিডিও

লকডাউন তার উপর রয়েছে সংক্রমণের ভয়। তাই স্যাঁলো যাওয়া ছেড়েছেন অনেকেই। বাড়িতেই কখনও বোন আবার কখনও স্ত্রীকে দিয়েই স্যাঁলোর কাজ কোনওমতে সামলানোর চেষ্টা। এবার সেই পথে পা বাড়ালেন জেনে গুডএনাফ (Gene Goodenough)। স্ত্রী তথা অভিনেত্রী প্রীতি জিন্টাকেই তিনি দিলেন চুল কাটার দায়িত্ব। আর সেই দায়িত্ব ভালমতই করে ফেললেন প্রীতি (Preity Zinta)। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ট্রিমার দিয়ে হেয়ারকাট করছেন প্রীতি। আর ভিডিওটিতে প্রীতিকে মজা করে বলতে শোনা যাচ্ছে, "এই কাজটা আমার বিয়েটাও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।" ভিডিওটির ক্যাপশনে প্রীতি লিখেছেন, "আমি জানি, ও আমাকে বিশ্বাস করে, তাই ও আমাকে চুল কাটার মত একটা গুরুদায়িত্ব দিয়েছে।"

Preity Zinta Giving Haircut to Hubby Gene Goodenough (Photo Credits: Instagram)

লকডাউন তার উপর রয়েছে সংক্রমণের ভয়। তাই স্যাঁলো যাওয়া ছেড়েছেন অনেকেই। বাড়িতেই কখনও বোন আবার কখনও স্ত্রীকে দিয়েই স্যাঁলোর কাজ কোনওমতে সামলানোর চেষ্টা। এবার সেই পথে পা বাড়ালেন জেনে গুডএনাফ (Gene Goodenough)। স্ত্রী তথা অভিনেত্রী প্রীতি জিন্টাকেই তিনি দিলেন চুল কাটার দায়িত্ব। আর সেই দায়িত্ব ভালমতই করে ফেললেন প্রীতি (Preity Zinta)। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ট্রিমার দিয়ে হেয়ারকাট করছেন প্রীতি। আর ভিডিওটিতে প্রীতিকে মজা করে বলতে শোনা যাচ্ছে, "এই কাজটা আমার বিয়েটাও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।" ভিডিওটির ক্যাপশনে প্রীতি লিখেছেন, "আমি জানি, ও আমাকে বিশ্বাস করে, তাই ও আমাকে চুল কাটার মত একটা গুরুদায়িত্ব দিয়েছে।"

শুধু এখানেই শেষ নয়। আরও বেশ কয়েকটি কথা লিখেছেন তিনি, "মনে হচ্ছে বেশ ভালই হচ্ছে...আমি এটা নিয়ে আর বেশি ভাবতেই চাইনা। প্লিজ প্রার্থনা করুন। মি. গুডএনাফের কাছে যেন এই হেয়ারকাটটা গুড এনাফই লাগে।" #lockdownhaircut #patiparmeshwar #haircut #quarantine #ting হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটি শেয়ার করেছেন প্রীতি।

তবে মোটের উপর যে ভালই গেছে হেয়ারকাট সেটা স্পষ্ট করলেন অভিনেত্রী নিজেই। তিনি লিখেছেন, "হেয়ার কাট সাকসেসফুল। বর হ্যাপি। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। তাহলে আর কে কে চান গুড এনাফ হেয়ারকাট? #lockdownhaircut #patiparmeshwar #haircut #quarantine #ting"। ২০১৬ সালে লস অ্যাঞ্জেলসে ঘরোয়াভাবে জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিন্টা।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2020 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).