Pathaan: ৩ দিনে ৩০০ কোটি পার, পাঠান-এর সাফল্যে মুখ খুললেন শাহরুখ খান
২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঠান। মুক্তির পর বিশ্বব্যাপী পাঠানের ব্যবসা ৩০০ কোটি পার করেছে। মাত্র ৩ দিনে ৩০০ কোটি পার করা প্রথম বলিউড সিনেমার তকমা পেল শাহরুখের পাঠান।
- Read in
- বাংলা
অতীতের সকল রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী ৩ দিনে ৩০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে পাঠান (Pathaan)। চার বছর পর পর্দায় শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাকে একেবারে হামলে পড়েছে ভক্তকুল। বড় পর্দায় শাহরুখকে দেখার কোন সুযোগ কেউ ছাড়তে নারাজ। বিগত তিন দিনে বক্স অফিসে পাঠান এর উপচে পড়া ব্যবসা নিয়ে মুখ খুললেন স্বয়ং শাহরুখ খান। এক ভক্ত টুইটাতে #AskSRK সেশনে অভিনেতাকে শনিবার প্রশ্ন করেন, ‘বিগত ৩ দিনে আপনি কতটা খুশি?’।
ভক্তের প্রশ্ন ফেরালেন না কিং খান। ভক্তের টুইটের উত্তরে শাহরুখ খান লিখেছেন, ‘সন্তানকে যখন সকলে প্রশংসা করে তখন তাঁর বাবা যতটা খুশি হন আমিও ঠিক ততটাই খুশি’।
দেখুন শাহরুখ খানের টুইটঃ
As happy as a father is when he sees his child being appreciated. #Pathaan https://t.co/ubsGhwCEJ5
— Shah Rukh Khan (@iamsrk) January 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

