Nick-Priyanka Wedding Anniversary: বিয়ের চার বছর পার, নিক-প্রিয়াঙ্কার সেরা ক্যামেরাবন্দি মুহুর্তগুলো  

Nick-Priyanka Wedding Anniversary: বিয়ের চার বছর পার, নিক-প্রিয়াঙ্কার সেরা ক্যামেরাবন্দি মুহুর্তগুলো  
Priyanka Chopra, Nick Jonas (Photo Credit: Instagram)

বিয়ের চার বছর পার করে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। দেশের গণ্ডি পার করে সুদূর লস অ্যাঞ্জেলসে (Los Angeles) গিয়ে বিদেশী গায়ক নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন বলিউডের দেশি গার্ল (Nick-Priyanka Wedding Anniversary)। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরে গিয়ে রাজকীয় বিয়ে সেরেছিলেন তারকা যুগল। উমেধ ভবন সেজে উঠেছিল রানির বেশে। হিন্দু এবং খ্রিস্টান দুই ধর্ম মেনেই বিবাহ বন্ধনে আবন্ধ হয়েছিলেন তাঁরা।

Priyanka Chopra, Nick Jonas (Photo Credit: Instagram)

বৃহস্পতিবার বিয়ের চার বছর পূর্ণ হল। কিন্তু আগের বছরগুলোর তুলনায় চলতি বছরের বিবাহবার্ষিকী নিক-প্রিয়াঙ্কার কাছে অনেক বেশি আনন্দের। মেয়ে মালতী মেরির (Malti Marie Chopra Jonas) সঙ্গে এটি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী।

Priyanka Chopra, Nick Jonas (Photo Credit: Instagram)

২০২২ এর জানুয়ারিতে মেয়ের জন্ম দেন নায়িকা। সারোগেসি পদ্ধতির (Surrogacy) মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। মালতী আসার পর নিক-প্রিয়াঙ্কার পরিবার একেবারে সম্পূর্ণ হয়েছে। মেয়ের সঙ্গে খুনসুটি, আদুরে মুহুর্ত ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগও করে নেন নায়িকা।

Priyanka Chopra, Nick Jonas (Photo Credit: Instagram)

নিক-প্রিয়াঙ্কার জুটিকে পারফেক্ট কপল গোল না বললে নেহাতই অন্যায় হবে। বিবাহবার্ষিকীতে (Nick-Priyanka Wedding Anniversary) দেখুন তারকা যুগলের সেরা ক্যামেরাবন্দি কিছু মুহুর্ত।

Priyanka Chopra, Nick Jonas (Photo Credit: Instagram)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2022 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).