Kajol: 'এত মেজাজ পান কোথা থেকে?' জন্মদিনে কটাক্ষের মুখে কাজল
কাজলের জন্য যাঁরা অপেক্ষা করেছিলেন, তাঁদের জন্য হাসি মুখে তিনি এক টুকরো কেক খেতে পারতেন বলে মন্তব্য করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, এইসব তারকাদের জন্মদিন পালনের চেয়ে পথ শিশুদের জন্মদিন পালন করা অনেক ভাল কাজ।
মুম্বই, ৬ অগাস্ট: এবার ৪৭-এ পড়লেন কাজল। বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিনে, তাঁর জুহুর বাংলোর চারপাশে জড়ো হতে দেখা যায় বেশ কয়েকজন অনুরাগীকে। কেক নিয়ে তাঁরা হাজির হন কাজলের (Kajol) বাংলোর সামনে। এমনকী, প্রিয় অভিনেত্রী যাতে কেক কাটেন, তার জন্য অপেক্ষাও করতে দেখা যায় কয়েকজনকে। যার মধ্যে ছিল ২ কিশোর, কিশোরীও।
জুহুর (Juhu) বাংলো থেকে বেরিয়ে কাজলকে কেক কাটতে দেখা যায়। কেক কেটে সঙ্গে সঙ্গে দুই হাত জোড় করে প্রণাম সেরে সেখান থেকে সরে যান অভিনেত্রী। ভিরাল ভায়ানির তরফে যখন সেই ভিডিয়ো শেয়ার করা হয়, তা নিয়ে সমালোচনা শুরু করেন অনেকেই।
আরও পড়ুন: Pori Moni: পরীমণির গ্রেফতারি নিয়ে ক্ষোভ, বাংলাদেশের অভিনেত্রীকে কেন গ্রেফতার করা হল, প্রশ্ন তসলিমার
View this post on Instagram
কাজলের জন্য যাঁরা অপেক্ষা করেছিলেন, তাঁদের জন্য হাসি মুখে তিনি এক টুকরো কেক খেতে পারতেন বলে মন্তব্য করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, এইসব তারকাদের জন্মদিন পালনের চেয়ে পথ শিশুদের জন্মদিন পালন করা অনেক ভাল কাজ। তারকারা এত মেজাজ পান কোথা থেকে বলেও অনেকে প্রশ্ন তোলেন। সবকিছু মিলিয়ে কাজলের জন্মদিনের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে জোর সমালোচনা শুরু করেন নেট জনতার একাংশ।
(The above story first appeared on LatestLY on Aug 06, 2021 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

