Nawazuddin Siddiqui: আসছে ঈদ, উত্তরপ্রদেশে গ্রামের বাড়ি ফিরে আপাতত হোম কোয়ারান্টিনে নওয়াজউদ্দিন সিদ্দিকি-সহ পরিবার
আর দিন কয়েক পরেই ঈদ। তাই মুম্বই থেকে পরিবারকে নিয়ে উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতে ফির গেলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু করোনার প্রকোপে উৎসবের আগে প্রয়োজন সতর্কতা বিধি মানা। তাই গ্রামের বাড়ি ফিরেই হোম কোয়ারান্টিনে গেলেন অভিনেতা ও তাঁর গোটা পরিবার।
মুজফ্ফর নগর, ১৮ মে: আর দিন কয়েক পরেই ঈদ। তাই মুম্বই থেকে পরিবারকে নিয়ে উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতে ফির গেলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। কিন্তু করোনার প্রকোপে উৎসবের আগে প্রয়োজন সতর্কতা বিধি মানা। তাই গ্রামের বাড়ি ফিরেই হোম কোয়ারান্টিনে (Home Quarantine) গেলেন অভিনেতা ও তাঁর গোটা পরিবার।
মুম্বই পুলিশের (Mumbai Police) বিশেষ নির্দেশিকা নিয়ে উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরে নিজের গ্রাম বুধানাতে (Budhana) পৌঁছান নওয়াজউদ্দিন। বাড়িতে যাওয়ার আগেই সতর্কতা মেনে তাঁর ও তাঁর গোটা পরিবারের করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় সকলের রিপোর্টই করোনা নেগেটিভ এসেছে। কিন্তু তারপরেও সতর্কতার জন্য তাঁকে ও তাঁর পরিবারকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন, স্পেশ্যাল ট্রেনের ৭ যাত্রী কোভিড-১৯ পজিটিভ, একদা গ্রিন জোন গোয়ায় করোনা আক্রান্ত ২৯ জন
গত ১৫ মে মুজফ্ফর নগরে আসেন তিনি। তাঁর সঙ্গে গ্রামের বাড়িতে এসেছেন তাঁর মা, ভাই ও শ্যালিকা। মুম্বই থেকে নিজস্ব গাড়ি করেই বুধানা আসেন তাঁরা। পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের সবাইকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত বাড়িতেই বন্দি থাকতে হবে সিদ্দিকি পরিবারকে। সূত্রের খবর ঈদ উপলক্ষে সমস্ত সতর্কতা পালন করছে বলে জানায় মুম্বই পুলিশ।
ইতিমধ্যেই দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে।গত সপ্তাহেই শোনা গিয়েছিল এক লড়াকু লেখকের গল্প নিয়ে জি ফাইফ প্রিমিয়ারে আসছেন ‘ঘুমকেতু’ (Ghoomketu) ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের সঙ্গে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড পরিচালক অনুরাগ । সিনেপ্রেমীদের সেই উত্তেজনার পারদ উসকে দিয়েই এবার প্রকাশ্যে এসেছে ‘ঘুমকেতু’র প্রথম ঝলক।
(The above story first appeared on LatestLY on May 18, 2020 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

