Koffee With Karan 8: সইফের সঙ্গে অমৃতার বিয়ে, বিচ্ছেদ, এই প্রথম মুখ খুললেন শর্মিলা ঠাকুর

সইফ জানান, অমৃতার সঙ্গে বিচ্ছেদের কথা তিনি সর্বপ্রথম তাঁর মাকেই জানিয়েছিলেন। মাও তাঁর সঙ্গ দেন। সইফের যদি অমৃতার সঙ্গে থাকতে ইচ্ছা না করে, তাহলে তিনি যা করবেন, তার পাশে মাকে পাবেন বলে অভিনেতা-পুত্রকে শর্মিলা জানান বলে শোনা যায় ওই টক শোয়ের মঞ্চে।

Koffee With Karan 8: সইফের সঙ্গে অমৃতার বিয়ে, বিচ্ছেদ, এই প্রথম মুখ খুললেন শর্মিলা ঠাকুর
Saif Ali Khan Family (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বর: কফি উইথ করণের (Koffee With Karan )মঞ্চে এই প্রথম কোনও মা-ছেলের জুটি হাজির হল। করণের কাউচে এবার হাজির হন শর্মিলা ঠাকুর এবং সইফ আলি খান (Saif Ali Khan)। করণের কাউচে হাজির হয়ে সইফের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন শর্মিলা ঠাকুর। কখনও সইফের ছোটবেলা আবার কখনও তাঁর কিশোরবেলার স্মৃতি রোমন্থন করেন শর্মিলা। এসবের মাঝে সইফের সঙ্গে অমৃতার (Amrita Singh) বিয়ের প্রসঙ্গও উঠে আসে। যেখানে সইফ বলেন, অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর বিয়ের কথা জন্য শর্মিলা (Sharmila Tagore) জানতে পারেন, তখন চোখে জল ধরে রাখতে পারেননি। এমনকী সইফ তাঁকে কষ্ট দিয়েছেন বলেও ওই সময় ছেলেকে জানান শর্মিলা।

আরও পড়ুন: Kareena Kapoor - Saif Ali Khan: শীতের দুপুরে পাতে মাখনের সঙ্গে সর্সে শাক, ছুটি কাটাচ্ছেন সইফ, করিনা

শুধু তাই নয়, সন্তানের জীবনের সবকিছু, সমস্ত সুবিধা, অসুবিধা, ভাল, মন্দ বাবা-মাকে জানানো উচিত। বাবা-মা যেহেতু সন্তানকে বড় করেন, তাই তার জীবনের সবকিছু বাবা-মায়ের জানার অধিকার আছে বলেও টক শোয়ের মঞ্চে বলেন বর্ষীয়ান অভিনেত্রী।

এরপরই অমৃতার সঙ্গে সইফের বিচ্ছেদের প্রসঙ্গ উঠে আসে। সইফ জানান, অমৃতার সঙ্গে বিচ্ছেদের কথা তিনি সর্বপ্রথম তাঁর মাকেই জানিয়েছিলেন। মাও তাঁর সঙ্গ দেন। সইফের যদি অমৃতার সঙ্গে থাকতে ইচ্ছা না করে, তাহলে তিনি যা করবেন, তার পাশে মাকে পাবেন বলে অভিনেতা-পুত্রকে শর্মিলা জানান বলে শোনা যায় ওই টক শোয়ের মঞ্চে।

তবে সইফের সঙ্গে অমৃতার বিচ্ছেদ খুব একটা সহজ ছিল না। সইফ-অমৃতার দুই সন্তান ছিল। তাই তাঁদের জন্য ওই বিচ্ছেদ খুব সুখকর ছিল না বলেও জানান শর্মিলা ঠাকুর। ওই সময় অনেক কষ্ট করে পরিস্থিতি সামাল দিতে হয়। তবে সবকিছু নাগালের বাইরে বের হয়নি। স্বাভাবিক হতে সময় লেগেছিল বলেও জানান শর্মিলা ঠাকুর।

(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).