Kiara Advani- Sidharth Malhotra Wedding: জয়সলমীর প্যালেস হোটেলে বসছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে, কড়া নিরাপত্তার মোড়কে হাজির হবেন অতিথিরা, দেখুন তালিকা

করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুরের মত বেশ কয়েকটি তারকা সিদ্ধার্থ, কিয়ারার বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেন বলে খবর। মেহেন্দি, হলদি, সঙ্গীত দিয়ে শুরু হবে বিয়ের আগের অনুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধার্থ, কিয়ারার বিয়ের আগের অনুষ্ঠান শুরু হবে। এই তারকা জুটি সাতপাকে বাঁধা পড়বেন ৬ ফেব্রুয়ারি।

Kiara Advani- Sidharth Malhotra Wedding: জয়সলমীর প্যালেস হোটেলে বসছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে, কড়া নিরাপত্তার মোড়কে হাজির হবেন অতিথিরা, দেখুন তালিকা
Kiara Advani- Sidharth Malhotra (Photo Credit: Instagram)

মুম্বই, ২ ফেব্রুয়ারি: চলতি সপ্তাহে রাজস্থানের (Rajasthan) জয়সলমীরে সাতপাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। প্রিয়াঙ্কা-নিক, ক্যাটরিনা-ভিকির মত সিদ্ধার্থ-কিয়ারাও রাজস্থানকে বেছে নিয়েছেন বিশেষ দিনের জন্য। দুই পরিবারের সদস্য এবং বলিউডের বেশ কিছু ঘনিষ্ঠকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। শোনা যাচ্ছে, এই হাই প্রোফাইল বিয়ের আসরে সর্বসাকুল্যে ১০০ জন অতিথি হাজির হতে পারেন। করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুরের মত বেশ কয়েকটি তারকা সিদ্ধার্থ, কিয়ারার বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেন বলে খবর। মেহেন্দি, হলদি, সঙ্গীত দিয়ে শুরু হবে বিয়ের আগের অনুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধার্থ, কিয়ারার বিয়ের আগের অনুষ্ঠান শুরু হবে। এই তারকা জুটি সাতপাকে বাঁধা পড়বেন ৬ ফেব্রুয়ারি।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জয়সলমীর প্যালেস হোটেল। বিয়ের আগে থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যাতে নিরাপত্তায় খামতি না থাকে, তার জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ।

আরও পড়ুন:  Kareena Kapoor Khan, Shahid Kapoor Video: করণের পার্টিতে দেখা মিলল প্রাক্তন জুটি করিনা কাপুর, শাহিদ কাপুরের, দেখুন

যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখে রা কাটেননি সিদ্ধার্থ মালহোত্রা কিংবা কিয়ারা আডবাণীর কেউ। বেশ কয়েক বছর ধরে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারা আডবাণী সম্পর্কে জড়ান বলে শোনা যায়। তবে নিজেদের সম্পর্ককে সব সময় গোপণ আস্তরণে ঢেকে রাখেন এই জুটি।

(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 02:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).