Kiara Advani Hot Photoshoot: ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে কচুপাতায় নিজেকে ঢাকলেন কিয়ারা আডবাণী
ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে টপলেস অবতারে ধরা গিয়েছে কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। উন্মুক্ত শরীরে কাপড় নেই, কচুপাতা দিয়ে ঢাকলেন শরীরের খানিকটা অংশ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অজস্র মিমস। কটাক্ষ, কারও বা প্রশংসা জুটল তাঁর কপালে। রীতিমতো হাসির খোরাক 'কবীর সিং'-এর প্রীতি।
মুম্বই, ২০ ফেব্রুয়ারি: ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রত্নানির (Dabboo Ratnani) ক্যালেন্ডার শ্যুটে টপলেস অবতারে ধরা গিয়েছে কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। উন্মুক্ত শরীরে কাপড় নেই, কচুপাতা দিয়ে ঢাকলেন শরীরের খানিকটা অংশ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অজস্র মিমস। কটাক্ষ, কারও বা প্রশংসা জুটল তাঁর কপালে। রীতিমতো হাসির খোরাক 'কবীর সিং'-এর প্রীতি।
'কবীর সিং' ছবিতে প্রেমিকা প্রীতির প্রতি একটু বেশিই রক্ষণশীল ছিলেন। কিয়ারার এই রূপ দেখলে কী বলতেন কবীর? কী রিঅ্যাকশন দিতে পারেন তিনি? সেই রক্ষনশীলতাকে রীতিমতো ছোবল মারল এই ছবি। এই নিয়েই তৈরি হয়ে গেল মিমস। কিয়ারার ছবি কতটা হট আর কতটা চটুল তা নিয়ে উঠে এসেছে নেটিজেনদের একাধিক প্রশ্ন। আরও পড়ুন, ১০০ টাকা দিলেই পাস, বোর্ডের পরীক্ষায় নকলের উস্কানি দিয়ে শ্রীঘরে প্রিন্সিপাল
নেটিজেনদের বেশিরভভাগের এর নিন্দা করে। শুধুই কিয়ারা নন, ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্য়ুটে ভূমি পেডনেকর, বিদ্যা বালান, সানি লিওন, ভিকি কৌশল সহ আরও অনেক তারকাই। প্রসঙ্গত 'কবীর সিং'-এর পর কিয়ার আডাবাণীকে অবশ্য 'গুড নিউজ' ছবিতে দেখা গিয়েছে কিয়ারাকে। খুব শীঘ্রই অক্ষয় কুমারের বিপরীতে 'লক্ষ্মী বম্ব', 'বচ্চন পান্ডে' ছবিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। দেখা যাবে নেটফ্লিক্স-এর ছবি 'গিল্টি'তেও দেখা যেতে চলেছে কিয়ারাকে।
(The above story first appeared on LatestLY on Feb 20, 2020 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

