Kiara Advani: গাড়ির দরজা খুলে স্যালুট করছেন বৃদ্ধ, চরম সমালোচনার মুখে কিয়ারা

ভিডিয়োতে দেখা যায়, কিয়ারা আদবাণী যখন সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে আসেন, সেই সময় তাঁর গাড়ির দরজা খুলে দেন এক বৃদ্ধ।

Kiara Advani: গাড়ির দরজা খুলে স্যালুট করছেন বৃদ্ধ, চরম সমালোচনার মুখে কিয়ারা
কিয়ারা আদবাণী, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৭ জুলাই: সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে প্রবেশের সময় জোরদার সমালোচনার মুখে পড়লেন কিয়ারা আদবাণী (Kiara Advani )। কিয়ারার গাড়ির দরজা কেন একজন বৃদ্ধ খুলে দিয়ে স্যালুট করলেন, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড (Bollywood) অভিনেত্রীকে।

ভিডিয়োতে (Video) দেখা যায়, কিয়ারা আদবাণী যখন সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে আসেন, সেই সময় তাঁর গাড়ির দরজা খুলে দেন এক বৃদ্ধ। কিয়ারার গাড়ির দরজা খুলে দিয়ে তাঁকে স্যালুট করতেও দেখা যায় ওই বৃদ্ধকে। কিয়ারা আদাবাণীর গাড়ির দরজা খুলে তাঁকে কেন কেউ স্যালুট করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

আরও পড়ুন:  Dilip Kumar-Saira Banu Love Story: কিশোরী বয়সের প্রেম, দিলীপ-সায়রার ৫৪ বছরের বিয়ে, রঙিন গল্প হার মানাবে বলিউডকেও

 

View this post on Instagram

 

এমনকী, বলিউড তারকারা সব এমন ব্যবহার করেন যেন মনে হয় 'আমিরশাহির আমির' তাঁরা। কেউ আবার বলতে শুরু করেন, নিজের গাড়ির দরজা খোলারও ক্ষমতা নেই কিয়ারার। সবকিছু মিলিয়ে সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে প্রবেশের সময় চরম সমালোচনার মুখে পড়েন কিয়ারা আদবাণী।

(The above story first appeared on LatestLY on Jul 07, 2021 08:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).