Katrina Kaif Wishes Salman Khan: 'ভালবাসার আলোয় ভরুক জীবন', জন্মদিনে সলমনকে কী বললেন ক্যাটরিনা দেখুন

সলমন কেন ক্যাটরিনার বিয়েতে হাজির হচ্ছেন না বলে বহু প্রশ্ন উঠতে শুরু করে। যা নিয়ে কোনও মন্তব্য করেননি সলমন খান বা ক্যাটরিনা কাইফের কেউ। এরপর জানা যায়, ক্যাটের বিয়েতে হাজির না হলেও, উপহার হিসেবে তাঁকে বহুমূল্যের গাড়ি পাঠিয়েছেন বলিউড 'ভাইজান'।

Katrina Kaif Wishes Salman Khan: 'ভালবাসার আলোয় ভরুক জীবন', জন্মদিনে সলমনকে কী বললেন ক্যাটরিনা দেখুন
Salman Khan, Katrina Kaif (Photo Credit: Twitter)

মুম্বই, ২৭ ডিসেম্বর: ৫৬-তে পড়লেন সলমন খান। সলমনের (Salman Khan Birthday) ৫৬-র জন্মদিনের অবসরে তাঁকে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ। সলমনের জীবন যেন ভালবাসা, আলোয় ভরে ওঠে। তাঁর প্রতিভা উন্মোচিত হোক বলে আশা প্রকাশ করেন ক্যাটরিনা। দেখুন ক্যাটের পোস্ট...

সম্প্রতি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ে উপলক্ষ্যে জোর জল্পনা শুরু হয়। সলমন কেন ক্যাটরিনার বিয়েতে হাজির হচ্ছেন না বলে বহু প্রশ্ন উঠতে শুরু করে। যা নিয়ে কোনও মন্তব্য করেননি সলমন খান বা ক্যাটরিনা কাইফের কেউ। এরপর জানা যায়, ক্যাটের বিয়েতে হাজির না হলেও, উপহার হিসেবে তাঁকে বহুমূল্যের গাড়ি পাঠিয়েছেন বলিউড 'ভাইজান'। বিষয়টি নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়।

আরও পড়ুন:  COVID 19 Vaccine: ১৫ থেকে ১৮-র করোনা টিকাকরণ, ১ জানুয়ারি থেকে কোউইনে আবেদন, জানাল কেন্দ্র

জানা যায়, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়েতে হাজির না হলেও,সলমনকে তাঁদের রিসেপশনে দেখা যাবে। জানুয়ারিতে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের রিসেপশনের আয়োজন করবেন বলে জানা যায়। তবে ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে তা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Dec 27, 2021 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).