Bhool Bhulaiyaa 2 Motion Poster: বলিউডের বাঙালী ভয় 'ভুল ভুলাইয়া টু'-য়ের মুখ দেখায় চমক
আবার প্রায় ১২ বছর পর মুক্তি পেতে চলেছে ' ভুল ভুলাইয়া ২' ছবিটি। ছবির ফার্স্ট লুকের পোস্টারও বেরিয়ে গেছে। কার্তিক আরিয়ান এবার অক্ষয় কুমারের পরিবর্তে অভিনয় করছেন। এর পোস্টারে কার্তিক আরিয়ানকে অক্ষয় কুমারের মতোই একই ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে।
মুম্বই, ১৯ আগস্ট: Bhool Bhulaiyaa 2 Motion Poster Release: ১২ বছর পর ফিরছে 'আমি যে তোমার'-এর 'ভুল ভুলাইয়া'। অপেক্ষার অবসান ঘটিয়ে ভুল ভুলাইয়া ২ ( Bhool Bhulaiyaa 2)-এর আত্মপ্রকাশ হল। ছবির ফার্স্ট লুকের মোশন পোস্টারও রিলিজে দেখা গেল চমক। প্রিয়দর্শন পরিচালিত এই হরর-কমেডি সিনেমাটিতে কার্তিক আরিয়ান এবার অক্ষয় কুমারের পরিবর্তে অভিনয় করছেন। অক্ষয় কুমার না থাকলেও ভুল ভুলাইয়া টু পথ হারাবে না, অন্তত মোশন পোস্টার রিলিজ দেখে তাই মনে হচ্ছে।
অক্ষয় কুমারের চরিত্রে এবার দেখা যাবে কার্তিক আরিয়ানকে। যে কার্তিককে এখন বলিউডে সবচেয়ে প্রতিশ্রুতিবান অভিনেতা হিসেবে ধরা হচ্ছে। কার্তিকের সামনে বড় চ্যালেঞ্জ অমর অক্ষয় কিছু করে দেখানোর। এখান থেকেই তাঁর কেরিয়ার অন্য দিকে ঘুরতে পারে। তবে দর্শকদের এসবে মাথাব্যথা নেই। ভুল ভুলাইয়া-র দ্বিতীয় কিস্তি কতটা দর্শকমন মাত করতে পারে সেটাই দেখার।
' ভুল ভুলাইয়া ' ( Bhool Bhulaiyaa) কমেডি ছবিতে বিদ্যা বালান ও অক্ষয় কুমার ছিলেন মুখ চরিত্রে। এবার থাকছেন কার্তিক আরিয়ান ( Kartik Ariyan) নায়কের ভূমিকায়। নায়িকা এখনো ঘোষিত হয়নি। ২১ জুলাই ২০২০ তে মুক্তি পাবে এই ছবি।
কার্তিক আরিয়ান নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সাধুর পোশাক পরা দরজা সামনে দাঁড়ানো এক ছবি পোস্ট করেন। অন্য ছবিতে কার্তিককে ঠিক সেভাবেই পোজ দিতে দেখা গেছে যেভাবে অক্ষয় কুমার তাঁর আগের ছবিতে পোজ দিয়েছিলেন। তাঁর এই ছবি দেখে প্রবল উৎসাহিত ফ্যানেরা। অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ছবি রিলিজের। ' ভুল ভুলাইয়া' যা এখনো কমেডি ( Comedy) সিনেমাগুলির মধ্যে একটা আইকন। অক্ষয় কুমারকে ছাড়া যে ছবি ভাবাই যায়না। সেই ছবির দ্বিতীয় পার্টে কার্তিক আরিয়ানকে অভিনয় করতে দেখে উৎসাহ আরো বাড়াচ্ছে। তিনি কী অক্ষয় কুমারকে টপকে যেতে পারবেন?
কার্তিক আর টি- সিরিজের ( T- Series) পোস্টে উঠে এসেছে হাজারো কমেন্ট। সবার প্রশ্ন অক্ষয়কে নিয়ে। দ্বিতীয় পার্টটি বানানো হলো এতটা বছর ধরে। তাই দর্শকের মনে ছবিটি নিয়ে আরো আশা বাড়িয়েছে। ছবির নায়িকা হিসেবে আসছেন তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। কার্তিক আরিয়ানও জানিয়েছেন তিনি এই সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী এবং এই কমেডি চরিত্রে অভিনয় করে তিনি খুব খুশি হয়েছেন। ছবির সিক্যুয়ালের জন্য তিনি অপেক্ষা করছেন।
(The above story first appeared on LatestLY on Aug 19, 2019 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

