Jawan: আগামীকাল জওয়ানের নতুন ঝলক আনছেন শাহরুখ খান, ট্যুইটার জুড়ে #JawanPrevue ঝড়
১২ জুলাই জওয়ান ট্রেলার মুক্তির আগে প্রকাশ্যে আসবে ছবি নতুন ঝলক। আগামীকাল ১০ জুলাই প্রকাশ্যে আসবে জওয়ানের নতুন ঝলক।
- Read in
- বাংলা
পাঠান (Pathaan) সাফল্যের পর থেকেই শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছেন 'জওয়ান' এর (Jawan) জন্যে। ছবির অপেক্ষায় যেন আর তর সইছে না দর্শককুলের। আগামী ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত হলিউড ছবি মিশন: ইমপসিবল– ডেড রেকনিং পার্ট ওয়ান (Mission: Impossible – Dead Reckoning Part One)। আর সেই ছবি শুরুর আগেই দেখানো হবে জওয়ানের ট্রেলার (Jawan Trailer)। এমনটাই ঘোষণা করা হয়েছে ছবি নির্মাতাদের তরফে। তবে ট্রেলার মুক্তির আগে প্রকাশ্যে আসবে ছবি নতুন ঝলক। আগামীকাল ১০ জুলাই প্রকাশ্যে আসবে জওয়ানের নতুন ঝলক। তা ঘোষণার পর থেকেই ট্যুইটার জুড়ে উঠেছে #JawanPrevue এর ঝড়। ৭ আগস্ট বিশ্বজুড়ে হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি জওয়ান।
আরও পড়ুনঃ রিলিজের ঠিক এক মাসে আগে মঙ্গলে মুক্তি অক্ষয়ের ও মাই গডের টিজার
ট্যুইটার জুড়ে #JawanPrevue এর ঝড়...
Let the countdown for the #JawanPrevue begin! 💥#JawanPrevueOn10July#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu.pic.twitter.com/i6jrU5dJvF
— Karthik Ravivarma (@Karthikravivarm) July 8, 2023
#Jawan hits 100K interested on Book my show even before trailer. OMG🥳🥳 The HYPE is surreal..🥵🤌#JawanPrevue #JawanTrailer pic.twitter.com/OWKliW5IaF
— Nayanthara Fan Account (@NayanthaaraF) July 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 09, 2023 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

