OMG 2: রিলিজের ঠিক এক মাসে আগে মঙ্গলে মুক্তি অক্ষয়ের ও মাই গডের টিজার
২০১২ সালের সেপ্টেম্বরে রিলিজ করেছিল ধর্মীয় গোঁড়ামি ভাঙা নিয়ে অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা 'ও মাই গড'। ১১ বছরের প্রতীক্ষা ঘুচিয়ে ফের সিনেমা প্রেমীদের সামনে আসতে চলেছে ও মাই গড-এর দ্বিতীয় সংস্করণ
OMG 2 Teaser ২০১২ সালের সেপ্টেম্বরে রিলিজ করেছিল ধর্মীয় গোঁড়ামি ভাঙা নিয়ে অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা 'ও মাই গড'। ১১ বছরের প্রতীক্ষা ঘুচিয়ে ফের সিনেমা প্রেমীদের সামনে আসতে চলেছে ও মাই গড-এর দ্বিতীয় সংস্করণ। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'ওএমজি টু'। তার ঠিক এক মাসে, মঙ্গলবার ১১ জুলাই রিলিজ করতে চলেছে OMG2-র টিজার। এই খবর নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়ে একটি ভিডিয়ো দেন অক্ষয় কুমার। যাতে দেখা যাচ্ছে শিব ঠাকুর সেজে এগিয়ে আসছেন তিনি।
'ওএমজি টু'-তে অক্ষয় কুমারের পাশাপাশি আছেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম, অরুণ গোভিল। ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে হবে এই সিনেমা। ওএমজি-র প্রথম পার্টে অক্ষয়ের সঙ্গে ছিলেন পরেশ রাওয়াল। আরও পড়ুন-'অশিক্ষিত রাজনৈতিক নেতা', নিজের বেফাঁস মন্তব্যের সাফাই দিয়ে কী বললেন কাজল
দেখুন ভিডিয়ো
११.०७.२०२३ 🙏 #OMG2Teaser out on July 11. #OMG2 in theaters on August 11. pic.twitter.com/MlYB0FUo9s
— Akshay Kumar (@akshaykumar) July 9, 2023
প্রসঙ্গত, ওএমজি টু-র রিলিজের দিনেই বলিউডের আরও একটা মেগাহিট সিনেমা রিলিজ করতে চলেছে। ১১ অগাস্ট ওএমজি টু-র মত দেশজুড়ে রিলিজ করবে গদর টু। ২২ বছর পর দর্শকদের সামনে আসছে সানি দেওল-আমিশা প্যাটেলের গদর টু। গদর টু প্রচারে বেশ সাড়া ফেলেছে। সেই দিক থেকে অমিত রাই পরিচালিত 'ওএমজি টু' এখনও জমিয়ে প্রচার শুরু করেনি। তবে আগামী এক মাসে প্রচারে ঝড় তুলতে মরিয়া টিম ওএমজি টু।
রামসেতু থেকে সেলফি, তার আগে সম্রাট পৃথ্বিরাজ, রক্ষাবন্ধন। একের পর এক ফ্লপ সিনেমায় অক্ষয় কুমারের কেরিয়ারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ওএমজি টু দিয়ে বক্স অফিসে ঘুরে দাঁড়াতে মরিয়া অক্ষয়।
(The above story first appeared on LatestLY on Jul 09, 2023 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

