Bigg Boss 14: 'বারণ করা স্বত্ত্বেও বারবার নানা ছুতোয় চুমু খায় আমাকে জান', বিগ বস ১৪-তে ফের সমালোচনার মুখে জান কুমার শানু
মারাঠি ভাষায় আপত্তি! যা নিয়ে চরম বিতর্কে জড়িয়েছিলেন জান কুমার শানু। আরও একবার বিতর্কের দোড়গোড়ায় জান। সৌজন্যে নিকি তাম্বোলি (Nikki Tamboli) । বিগ বস ১৪-র (Bigg Boss 14) প্রতিযোগী হিসেবে যোগ দেন এবার জান শানু (Jaan Kumar Shanu)। সিজনের প্রথম থেকেই প্রতিযোগী নিকি তাম্বোলির সঙ্গে জানের এক আলাদাই সম্পর্ক তৈরি হয়। নিকি তোয়াক্কা না করলেও জান তাঁর সঙ্গেই থাকতে ভালবাসতেন। আর সেই নিয়ে বিতর্কের সূত্রপাত।
মারাঠি ভাষায় আপত্তি! যা নিয়ে চরম বিতর্কে জড়িয়েছিলেন জান কুমার শানু। আরও একবার বিতর্কের দোড়গোড়ায় জান। সৌজন্যে নিকি তাম্বোলি (Nikki Tamboli) । বিগ বস ১৪-র (Bigg Boss 14) প্রতিযোগী হিসেবে যোগ দেন এবার জান শানু (Jaan Kumar Shanu)। সিজনের প্রথম থেকেই প্রতিযোগী নিকি তাম্বোলির সঙ্গে জানের এক আলাদাই সম্পর্ক তৈরি হয়। নিকি তোয়াক্কা না করলেও জান তাঁর সঙ্গেই থাকতে ভালবাসতেন। আর সেই নিয়ে বিতর্কের সূত্রপাত। পড়ুন: Next Bihar Chief Minister Will Be Decided by NDA: নীতিশ কুমার নাকি এনডিএ-র পছন্দের অন্য কোনও ব্যক্তি বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে?
বিগবসের নতুন এপিসোডের প্রোমোতে ফুটে উঠেছে সেই ছবি। বিগ বসের নতুন এপিসোডে আসে জেলে ঢোকানোর দায়িত্ব। বিগ বসের প্রতিযোগীরাই বেছে নিচ্ছিলেন দু'টি করে নাম। যেখানে কবিতা নিয়েছেন এজাজ এবং পবিত্রা পুনিয়ার নাম। ঠিক সেভাবেই নিকিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি জানের নাম নেব, এর কারণটা একেবারেই ব্যক্তিগত।" নিকি আরও বলেন, "আমি বারণ করা স্বত্ত্বেও জানা নানা ছুতোয় আমাকে চুমু খাওয়ার চেষ্টা করে। যেটা আমি একেবারেই পছন্দ করি না। কারণ এটা আমার কাছে ভীষণ অসম্মানজনক। তাই আমি চাই জান জেলে থাকুক। তবে মনে প্রাণে চাই জান যেন এই বাড়ি থেকেই বেরিয়ে যায়। কারণ আমি ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি।"
নিকির যুক্তিকে সমর্থন জানিয়ে ঘরেরে বর্তমান ক্যাপ্টেন আলি গোনিও জান শানুর ব্যবহারের অত্যন্ত হতাশা প্রকাশ করেন। যা নিয়ে আলি জানকে তীব্র ভর্ৎসনা করতেই প্রতিবাদ করেন জান শানু। জানের বক্তব্য, "ওর যখন এতই আপত্তি তাহলে নিকি কেন আমাকে চুমু খায় আমাকে?" যদিও নিকি এই মন্তব্য একেবারেই হেলায় উড়িয়ে দেন।
(The above story first appeared on LatestLY on Nov 13, 2020 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

