Mandira Bedi: 'ভাল থেকো আমার রাজি', রাজের মৃত্যুর পর ভগ্ন হৃদয়ে স্মৃতিচারণ মন্দিরার

গত সপ্তাহে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মন্দিরা বেদীর স্বামী তথা পরিচালক, প্রযোজক রাজ কৌশলের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় রাজের প্রাণবায়ু।

Mandira Bedi: 'ভাল থেকো আমার রাজি', রাজের মৃত্যুর পর ভগ্ন হৃদয়ে স্মৃতিচারণ মন্দিরার
রাজের সঙ্গে মন্দিরা, ছবি ট্যুইটার, ইনস্টাগ্রাম

মুম্বই, ৬ জুলাই: না ফেরার দেশে চলে গিয়েছেন রাজ কৌশল  (Raj Kaushal)। প্রিয় মানুষ আর নেই, তাই রাজের স্মৃতিতে নিজের ইনস্টাগ্রামের প্রাফাইল পিকচার কালো করে দিয়েছেন মন্দিরা বেদী। তাঁর জীবন থেকে যে রং হারিয়ে গিয়েছে, তেমনই আভাস মিলছে মন্দিরার (Mandira Bedi) সোশ্যাল হ্যান্ডেল থেকে।

কোথাও রাজের সঙ্গে ছবি শেয়ার করছেন মন্দিরা, আবার কোথাও 'শান্তি থেকো আমার রাজি' বলে ক্যাপশন জুড়ছেন মন্দিরা। সবকিছু মিলিয়ে, মন্দিরা বেদী যে ভাল নেই, তা বার বার স্পষ্ট করে দিচ্ছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী, সঞ্চালক।

দেখুন...

 

View this post on Instagram

 

গত সপ্তাহে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মন্দিরা বেদীর স্বামী তথা পরিচালক, প্রযোজক রাজ কৌশলের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় রাজের প্রাণবায়ু। রাজ কৌশলের মৃত্যুর পর নিজেই স্বামীর নিথর শরীর কাধে তলে নেন মন্দিরা বেদী। সম্পন্ন করেন রাজের সমস্ত শেষকৃত্য। যা দেখে অনেকেই মন্দিরার প্রশংসা করেন।

আরও পড়ুন: Shagufta Ali: ক্যানসার আক্রান্ত অভিনেত্রী সহায় সম্বলহীন, সোনুর কাছে সাহায্যে চেয়েও ফিরলেন খালি হাতে

মৃত্যুর পরও যে মন্দিরা রাজের সঙ্গে ছাড়েননি, তাঁর কাধে কাধ মিলিয় হেঁটে গিয়েছেন, তা স্পষ্ট করে দেন মন্দরা।

(The above story first appeared on LatestLY on Jul 06, 2021 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).