Ibrahim Ali Khan: করণের হাত ধরে বলিউডে পা রাখছে সইফ পুত্র, চড়াও নেপোটিজমের সুর
মুম্বই, ১৬ নভেম্বরঃ গোটা পরিবার জুড়েই যখন অভিনেতা তখন সে ভিন্ন পেশায় যায় কেমন করে! বাবা সইফ আলি খান (Saif Ali Khan), মা অমৃতা সিং (Amrita Singh), দিদি সারা আলি খান (Sara Ali Khan) সকলেই বলিউডের খ্যাতনামা তারকা। এবার পালা পুত্র ইব্রাহিমের। কথা হচ্ছে সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে। জানা যাচ্ছে, সইফ পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) খুব শীঘ্রই বলিউডে নিজের অভিষেক করতে চলেছেন।
বলিউডের প্রথা অনুযায়ী স্টার কিডদের ডেবিউ হয়ে থাকে ধর্মা প্রোডাকশনের (Dharma Productions) অধীনে। বলি পাড়ার খ্যাতিশালী পরিচালক তথা প্রযোজক করণ জোহার (Karan Johar) নিজের প্রযোজনা সংস্থা মাধ্যমে স্টার কিডদের ইন্ডাস্ট্রির পথ প্রশস্থ করেন। তাই ব্যতিক্রম হচ্ছে না ইব্রাহিমের (Ibrahim Ali Khan) ক্ষেত্রে। সূত্রের খবর, বলি অভিনেতা বমন ইরানির (Boman Irani) ছেলে কায়জ ইরানির পরিচালনাতেই ছবিতে হাতে খড়ি হতে চলেছে সইফ পুত্রের (Ibrahim Ali Khan)। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণের ধর্মা প্রোডাকশন। যদিও পরিচালক, প্রযোজক সংস্থা কিংবা অভিনেতা কারুর পক্ষ থেকেই এই ছবির বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরেই ছবির কাজ শুরু করে দেবেন পরিচালক।
আরও পড়ুনঃ স্ট্রোকের পর হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা, পরিস্থিতি সংকটজনক
স্টার কিডদের নিয়ে কাজ করার জন্যে করণকে বারংবার নেপোটিজম নিয়ে একাধিক কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। ২০২১ সালে তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আচমকা মৃত্যু বলিউডের এই স্বজন-পোষণে আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অভিনেতার মৃত্যুর পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে, করণ প্রতিভাকে নয় বরং নেপোটিজমকে বেশি প্রাধান্য দেয়।
(The above story first appeared on LatestLY on Nov 16, 2022 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

