Karan Mehra: 'নিশা ওঁর দাদার সঙ্গে রয়েছে অথচ আমায় ছেলেকে দেখতে দিচ্ছে না', অভিযোগ করণ মেহরার

'ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়' খ্যত অভিনেতা বলেন, কোন পরিবারে না অশান্তি হয়। তাই বলে এই নয় যে তিনজনের পরিবার থেকে যে কোনও একজনকে বের করে দিতে হবে। নিশা যে অভিযোগ করছেন তার জেরে করণের বৃদ্ধ বাবা-মায়ের মনের উপরও চাপ পড়ছে বলে অভিযোগ করেন অভিনেতা।

Karan Mehra: 'নিশা ওঁর দাদার সঙ্গে রয়েছে অথচ আমায় ছেলেকে দেখতে দিচ্ছে না', অভিযোগ করণ মেহরার
Karan Mehra, Nisha Rawal (Photo Credit: Karan Mehra/Instagram)

মুম্বই, ১৫ সেপ্টেম্বর: 'গত ১০০ দিন ধরে আমার ছেলে কাভিশকে (Kavish) দেখতে পাইনি। আমাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। যেখানে আমার সবকিছু রয়েছে। নিশা ওঁর ভাইয়ের সঙ্গে ওই বাড়িতে আরামে রয়েছেন, অথচ আমি আমার ছেলেক পর্যন্ত চোখের দেখা দেখতে পাচ্ছি না।' স্ত্রী নিশা রাওয়ালের গার্হস্থ্য হিংসার অভিযোগের প্রেক্ষিতে এবার এমনই পালটা অভিযোগ করলেন অভিনেতা  করণ মেহরা (Karan Mehra)।

'ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়' (Yeh Rishta Kya Kehlata Hai) খ্যত অভিনেতা বলেন, কোন পরিবারে না অশান্তি হয়। তাই বলে এই নয় যে তিনজনের পরিবার থেকে যে কোনও একজনকে বের করে দিতে হবে। নিশা যে অভিযোগ করছেন তার জেরে করণের বৃদ্ধ বাবা-মায়ের মনের উপরও চাপ পড়ছে বলে অভিযোগ করেন অভিনেতা। বিশেষ করে তাঁর বাবা হার্টের রোগী। এমনও মন্তব্য করতে শোনা যায় করণকে।

আরও পড়ুন: Delhi: পাকিস্তানে প্রশিক্ষণ ২ জনের, দিল্লি থেকে গ্রেফতার ৬ জঙ্গি, বড় পর্দা ফাঁস পুলিশের

বিগ বসের (Bigg Boss) প্রাক্তন প্রতিযোগী আরও বলেন, নিশা (Nisha Rawal) ওঁর দাদার সঙ্গে বাড়িতে আরাম করে রয়েছেন। অথচ তিনি নিজের জিনিসগুলিও ওই বাড়িত থেকে বের করতে পারছেন না। নিশা কোনওভাবেই তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন করণ মেহরা।

করণ আরও বলেন, নিশা একটি বড় অঙ্কের খোরপোশ দাবি করছেন তাঁর কাছ থেকে। অথচ নিশা রাওয়াল পালটা দাবি করেন, তিনি কোনও খোরপোশ চাননি করণের কাছ থেকে। তিনি শুধপে ছেলে কাভিসের দায়িত্ব নিতে চান। করণকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নিশা যে সমস্ত অভিযোগ করছেন তাঁর বিরুদ্ধে, তা যে সত্যি, এমন প্রমাণ মেলেনি। আইন আইনের পথে চলবে। আইনই সব প্রমাণ করবে বলেও দাবি করেন পর্দার নৈতিক।

(The above story first appeared on LatestLY on Sep 15, 2021 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).