Firing at Salman Khan's Residence: সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিনেতার বিবৃতি রেকর্ড করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা
গত ১৪ এপ্রিল সলমন খানের ব্যান্দ্রার অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সলমনের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। সংশ্লিষ্ট গ্যাংয়ের তরফে পরিকল্পনা করে অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর প্রকাশ্যে আসে।
মুম্বই, ১২ জুন: সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার অভিনেতার বিবৃতি রেকর্ড করল পুলিশ। সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার তরফে সলমন খানের বিবৃতি রেকর্ড করা হয়। সলমনের পাশাপাশি তাঁর ভাই আরবাজের বিবৃতিও রেকর্ড করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। গত ১৪ এপ্রিল সলমন খানের ব্যান্দ্রার অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সলমনের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। সংশ্লিষ্ট গ্যাংয়ের তরফে পরিকল্পনা করে অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর প্রকাশ্যে আসে।
সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চালানোর ঘটনায় লুক আউট নোটিশ জারি করা হয় আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই আনমোলের বিরুদ্ধে এই লুক আউট নোটিশ জারি করা হয়। প্রসঙ্গত সলমন খানের ব্যান্দ্রার বাড়িতে যারা গুলি চালায়, সেই ভিকি এবং সাগরকে জেরা করে পুলিশ জানতে পারে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের নির্দেশে অভিনেতার বাড়িতে গুলি চালানো হয়। জেরায় উঠে আসা তথ্য অনুযায়ী এবার আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।
(The above story first appeared on LatestLY on Jun 12, 2024 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

