Kareena Kapoor Khan: জীবনের নতুন পথে করিনা,অভিনন্দন বলিউড জুড়ে

সম্প্রতি পরপর বেশ কয়েকটি কারণে খবরের শিরোনামে উঠে আসেন করিনা কাপুর খান। কনিষ্ঠ সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যে করিনা নিজের বই 'প্রেগনেন্সি বাইবেল' প্রকাশ করেন।

Kareena Kapoor Khan: জীবনের নতুন পথে করিনা,অভিনন্দন বলিউড জুড়ে
করিনা কাপুর খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১১ অগাস্ট: অভিনেত্রী থেকে এবার প্রযোজক হচ্ছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। করিনার এই নয়া সিদ্ধান্তকে স্বাগত জানালেন একতা কাপুর। তিনি বলেন, এবার সময় এসেছে, পুরুষদের সঙ্গে মহিলারাও ব্যবসায় নিজেদের জায়গা তৈরি করছেন। পুরুষদের থালা থেকে খাবার উঠিয়ে খেতে শুরু করেছেন মহিলারাও। সুতরাং নতুন এই রাস্তায় স্বাগত করিনাকে। বেবোর (Bebo)) প্রযোজনা শুরুর খবরে এভাবেই তাঁকে স্বাগত জানালেন একতা কাপুর (Ekta Kapoor)।

সম্প্রতি পরপর বেশ কয়েকটি কারণে খবরের শিরোনামে উঠে আসেন করিনা কাপুর খান। কনিষ্ঠ সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যে করিনা নিজের বই 'প্রেগনেন্সি বাইবেল' প্রকাশ করেন। এরপরই কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেন করিনা। বেবো জানান, তাঁদের কনিষ্ঠ সন্তানের নাম জেহ আলি খান (Jeh Ali Khan)। পরে জানা যায়, সইফিনার কনিষ্ঠ সন্তানের নাম জেহাঙ্গির আলি খান।

আরও পড়ুন: Raj Kundra: 'ব্রিটিশ' রাজ কুন্দ্রা জামিন পেলেই পালাতে পারেন বিদেশে, আশঙ্কা পুলিশের

সবকিছু মিলিয়ে করিনার জীবন নিয়ে সম্প্রতি ফের জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বলিউড জুড়ে।

(The above story first appeared on LatestLY on Aug 11, 2021 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).